সারাদেশ

পানি নিষ্কাশন ও ড্রেনেজ ব্যবস্থার দাবিতে মানববন্ধন 

নিজস্ব প্রতিনিধি, গাজীপুর : ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর ও ময়মনসিংহ জেলার সীমান্ত এলাকার জামিরদিয়া ঢালীপাড়া গ্রামের পানি প্রবাহের কানার খালের গতিপথ বন্ধ করে সওজ গাজীপুর বিভাগ কর্তৃক স্থায়ী ড্রেন করার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। দুই গ্রামে বর্ষা মৌসুমে বৃষ্টির পানিতে জলাবদ্ধতা হওয়ায়। সেই পানি নিষ্কাশনের জন্য স্থায়ী ড্রেন নির্মাণ করার দাবি জানান এলাকাবাসী।

শুক্রবার (১৯ মার্চ) সকাল ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ সড়কের উপ-শহড়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

এ সময় এলাকাবাসীরা বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পূর্ব এবং পশ্চিমে ছোট্ট একটা কালভার্ট ছিল, মহাসড়ক ভেঙ্গে রাস্তটি চার লেনে সংস্করণ করা হয়। এর সাথে কালভার্টটি ও বড় করা হয়। জনকল্যাণ মন্ত্রণালয় এর আওতায় শিল্প ও জনসাধারণের সুবিধার স্বার্থে ড্রেনের ব্যবস্থা করেন। কিন্তু মহাসড়কের পূর্ব পাশে বর্ষা মৌসুমে পানি যাতে নিষ্কাশন হতে না পারে সে জন্য একটি কুচক্রি মহল কালভার্টের মূল প্রবেশ পথে মাটি দিয়ে মুখ বন্ধ করে দেয়। তাই এই বর্ষার পানি নিষ্কাশন করা না গেলে আমাদের আবদার গ্রামে পানি জলাবদ্ধতার সৃষ্টি হবে।

এ সময় উপস্থিত ছিলেন- তেলিহাটি ইউপি চেয়ারম্যান আব্দুল বাতেন সরকার, এ১ নং ওয়ার্ড সদস্য তারেক হাসান বাচ্চুসহ এলাকার ক্ষতিগ্রস্ত ও ভুক্তভোগী জনসাধারণ।

সান নিউজ/টিআইএস/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা