সারাদেশ

মা হলেন পাগলি, বাবা হলো না কেউ

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম মহানগরীর বন্দর থানা এলাকায় মা হলেন মানসিক ভারসাম্যহীন এক পাগলি। কিন্তু বাবা হলো না কেউ। তবে প্রসব যন্ত্রণায় যখন কাতরাচ্ছিলেন তখন অভিবাবক হিসেবে ছুটে এলেন বন্দর থানায় কর্মরত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আমান।

আর সদ্যপ্রসূত বাচ্চাসহ ওই পাগলি মাকে উদ্ধার করে চট্টগ্রাম মা ও শিশু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন তিনি। বৃহস্পতিবার (৪ মার্চ) বিকেল ৩টার দিকে এসব তথ্য জানান এএসআই মো. আমান।

আমান জানান, সকাল ৮টার দিকে বন্দর থানার অদূরে ফুটপাতে মানসিক ভারসাম্যহীন ওই পাগলি নারীকে বাচ্চা প্রসব করতে দেখে থানায় খবর দেন স্থানীয়রা। দ্রুত ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মা ও শিশু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাদের চিকিৎসা চলছে।

বন্দর থানার ওসি নিজাম উদ্দিন বলেন, পাগলিটি মা হলেও বাবা হলো না কেউ। যদিও কোন এক নরপশু ওই শিশুটির জন্মদাতা। তবে শেষ পর্যন্ত প্রসব যন্ত্রণা দেখে অভিবাবক হিসেবে মা ও শিশুর দায়িত্ব নিলো পুলিশ।। বাচ্চা ও মা উভয়েই এখন সুস্থ আছেন।

সান নিউজ/আইকে/

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা