সারাদেশ

করোনা টিকা না নিলে হবে মামলা

নিজস্ব প্রতিনিধি, পিরোজপুর: পিরোজপুরে করোনার টিকা না নিলে হবে বিভাগীয় মামলা এমন অফিস আদেশ জারি করেছেন নেছারাবাদ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর হোসেন । উপজেলার স্কুল, কলেজ ও মাদরাসার সব শিক্ষক এবং কর্মচারীর উদ্দেশে অফিস আদেশ জারি করা হয়। এর মধ্যে উপজেলার সব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের ইমেইল বার্তায় এ আদেশ পাঠানো হয়েছে । এদিকে এ আদেশ পেয়ে অনেক শিক্ষকই অসন্তোষ ।

নেছারাবাদ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর হোসেন স্বাক্ষরিত আদেশটিতে বলা হয়েছে, উপজেলায় স্কুল, কলেজ ও মাদরাসায় কর্মরত সব শিক্ষক ও কর্মচারীকে জানানো যাচ্ছে যে, দেশব্যাপী কোভিড-১৯ এর টিকা প্রদানের কার্যক্রম চলমান। তারই প্রেক্ষিতে উপজেলার স্কুল, কলেজ ও মাদরাসায় কর্মরত সব শিক্ষক এবং কর্মচারীকে আবশ্যিকভাবে ১৪ ফেব্রুয়ারির মধ্যে রেজিস্ট্রেশনের মাধ্যমে কোভিড-১৯ টিকা গ্রহণ করতে হবে। এরপর একটি ছক মোতাবেক তথ্য ১৫ ফেব্রুয়ারির মধ্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয়ে জমা দেয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়। যারা নির্দেশনা সত্ত্বেও টিকা গ্রহণ করবেন না, তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা রজুর নির্দেশনা রয়েছে। প্রতিষ্ঠান প্রধানকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিতে অনুরোধ করা হলো। আদেশের নিচের দিকে ছকে ক্রমিক, শিক্ষক-কর্মচারীর নাম, পদবি, টিকা করেছেন কিনা? মন্তব্য লেখা কোট করা ছিল। এরপর ছকের নিচে লেখা ছিল বিষয়টি অতীব জরুরি। তারিখ দেয়া ছিল ১৩-২-২০২১। এতে স্মারক নম্বর দেয়া রয়েছে -৩৭. ১০.৭৯৮৭.০০.১৬.৭.৯৪-৩৫(৯৯)।

আদেশে উপসচিব, শিক্ষা মন্ত্রণালয়, মাউশি ১১/০২/২০২১ তারিখের ৩৭.০০.০০০০.০৬১.৯৯.১০৬.১৭.৯৬ নম্বর স্মারক ও সিনিয়র সহকারী সচিব শিক্ষা মন্ত্রণালয় স্মারক নম্বর ৩৭.০০.০০০০.০৬৫.৯৯.০০৬.২০২০-৫৩ তারিখঃ ৩১-০১-২০২১ এবং পরিচালক মাউশি বরিশাল অঞ্চল স্মারক নম্বর-মাউশি/বরি/২০২১/৪২ তারিখ: ০৪-০২-২০২১ ও উপজেলা নির্বাহী অফিসার নেছারাবাদ, ১০-০২-২০২১ তারিখের মুঠোফোন বার্তা সূত্র হিসেবে উল্লেখ করা হয়েছে।

উপজেলার আলকির হাট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর হোসেন বলেন, শনিবার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয় থেকে মেইল দেয়া হয়েছে। সেখানে টিকা নেয়ার বিষয়ে বলা হয়েছে। পাশাপাশি টিকা না নিলে বিভাগীয় মামলার বিষয় উল্লেখ করা রয়েছে।

নেছারাবাদ উপজেলার মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও স্বরূপকাঠি কলেজিয়েট একাডেমির সহকারী প্রধান শিক্ষক মো. ওবায়দুল হক বলেন, এরকম একটি আদেশের কথা শুনেছি। এভাবে আদেশ দিয়ে কাউকে টিকা নিতে বাধ্য করা উচিত নয়।

নেছারাবাদ উপজেলার কলেজ শিক্ষক সমিতির সভাপতি ও আলহাজ আব্দুর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. দেলোয়ার হোসেন বলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয় থেকে পাঠানো মেইলটি বুধবার(১৭ ফেব্রুয়ারি) সকালে পড়েছি। মেইলে করোনার টিকা না নিলে বিভাগীয় মামলার নির্দেশনা রয়েছে। তিনি এভাবে লিখতে পারেন না। এটা তার এখতিয়ার বহির্ভূত।

এ বিষয়ে নেছারাবাদ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর হোসেন বলেন, শিক্ষক-কর্মচারীদের টিকা নিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানদের কাছে গত ১৩ ফেব্রুয়ারি মেইলে নির্দেশনা দেয়া হয়েছে। নির্দেশনায় টিকা না নিলে মামলার বিষয়ে জানতে চাইলে তিনি ফোন কেটে দেন । এরপর একাধিকবার চেষ্টা করলেও তার সাথে যোগাযোগ করা যায় নি ।

বিষয়টি নিয়ে পিরোজপুর জেলা মাধ্যমিক অফিসার মো. ইদ্রিস আলী আজিজি কাছে জানতে চাইলে, তিনি জানান বিষয়টি তার জানা নেই।

সান নিউজ/কেএসআর/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা