সারাদেশ

স্থানীয় সরকার নির্বাচনে আ’লীগের মনোনয়ন বি‌ক্রি শুরু

নিজস্ব প্রতি‌বেদক : দেশের ৩ শতাধিক পৌরসভার মধ্যে ৫ম ধাপের ৩১ পৌরসভার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ২৮ ফেব্রুয়ারি। এছাড়া একই‌ দিনে ৪টি উপজেলা ও ৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনু‌ষ্ঠিত হতে যাচ্ছে।

শুক্রবার (২২ জানুয়ারি) থেকে মনোনয়ন ফরম বি‌ক্রি শুরু করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। চলবে বৃহস্পতিবার বিকাল ৫টা পর্যন্ত। দলের কেন্দ্রীয় দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এ তথ্য জানিয়ে বলেন, দলের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে দলীয় মনোনয়নের জন্য আবেদনপত্র সংগ্রহ এবং জমা দিতে হবে।

তার আগে গত সোমবার নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর ৫ম ধাপের ৩১ পৌরসভার তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে ২ ফেব্রুয়ারি পর্যন্ত, বাছাই হবে ৪ ফেব্রুয়ারি। এরপর ১১ ফেব্রুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। প্রচার শেষে ২৮ ফেব্রুয়ারি হবে ভোট। এসব পৌরসভায় ভোট হবে ইভিএমে।

আওয়ামী লীগের দফতর সূত্রে আরও জানায়, সংশ্লিষ্ট জেলা, উপজেলা ও পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সই করা এবং সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী রেজুলেশনের মাধ্যমে প্রস্তাবিত প্রার্থীরা মনোনয়ন ফরম ক্রয় করতে পারবেন। যথাযথ স্বাস্থ্যবিধি মেনে এবং কোনও ধরনের জনসমাগম ছাড়া প্রার্থী নিজে অথবা প্রার্থীর একজন যোগ্য প্রতিনিধির মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ ও জমা দিতে হবে।

আবেদনপত্র সংগ্রহের সময় প্রার্থীকে অবশ্যই নিজের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে আনতে হব। দেশে মোট পৌরসভার সংখ্যা রয়েছে ৩২৯টি। আইন অনুযায়ী মেয়াদ শেষের পূর্ববর্তী ৯০ দিনের মধ্যেই ভোট করার বাধ্যবাধকতা থাকায় করোনাভাইরাস মহামারীর মধ্যেই ৫ ধাপে এসব পৌরসভায় নির্বাচন করছে ই‌সি।

এরই ম‌ধ্যে প্রথম ধাপে ২৪ পৌরসভায় গত ২৮ ডিসেম্বর ইভিএমে ভোট হয়েছে, এরপর ১৬ জানুয়ারি ভোট হয়েছে দ্বিতীয় ধাপের ৬১ পৌরসভায়। আরও বা‌কি রয়েছে তৃতীয় ধাপের ৬৪ পৌরসভাএবংচতুর্ধ ধাপে ৫৮ পৌরসভা এবং পঞ্চম ধা‌পের ৩১ পৌরসভার ভোট।

এরমধ্যে ৫ম ধাপে যেসব পৌরসভায় ভোট গ্রহণ হবে : রংপুরের হারাগাছ, ময়মনসিংহের নান্দাইল, জয়পুরহাট সদর, কিশোরগঞ্জের ভৈরব, বগুড়া সদর, মানিকগঞ্জের সিংগাইর, চাঁপাইনবাবগঞ্জ নাচোল, মাদারীপুর শিবচর, রাজশাহী চারঘাট, মাদারীপুর সদর, রাজশাহীর দূর্গাপুর, হবিগঞ্জ সদর, ঝিনাইদহ মহেশপুর, ব্রাহ্মনবাড়িয়া সদর, ঝিনাইদহ কালীগঞ্জ।

চাঁদপুর মতলব, যশোর কেশবপুর, চাঁদপুর শাহরাস্তি, যশোর সদর, লক্ষ্মীপুর রায়পুর, ভোলা সদর, চট্টগ্রাম মীরসরাই, ভোলা চরফ্যাশন, চট্টগ্রাম বারইয়ারহাট, জামালপুর দেওয়ানগঞ্জ, চট্টগ্রাম রাউজান, জামালপুর ইসলামপুর, চট্টগ্রাম রাঙ্গুনিয়া, জামালপুর মাদারগঞ্জ, গাজীপুর কালীগঞ্জ, জামালপুর সদর।

যেসব উপজেলায় ভোট গ্রহণ হবে : ঝিনাইদহ জেলার শৈলকুপা, রাজশাহীর পবা, ফরিদপুর মধুখালী ও কুমিল্লার দেবিদ্বার উপজেলা।

যেসব ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ হবে : চাঁদপুর সদর. লক্ষ্মীপুর মডেল, পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ডালবুগঞ্জ ও ফরিদপুর সদরের গেরদা।

সান নিউজ/এমআর/

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা