সারাদেশ

সাতক্ষীরায় সরকারি গৃহ প্রদান সংক্রান্ত প্রেস ব্রিফিং

সান নিউজ, সাতক্ষীরা : মুুজিববর্ষ উপলক্ষে দেশের সকল ভূমিহীন ও গৃহহীনদের জন্য সাতক্ষীরায় গৃহ প্রদান সংক্রান্ত প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) বেলা ১২ টায় সাতক্ষীরা সার্কিট হাউস মিলনায়তনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের আয়োজনে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরার ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দের উপস্থিতিতে জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল এতে সভাপতিত্ব করেন। প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল বলেন, ২০২০ সালের ৭ মার্চ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আলোচনা সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা করেছিলেন ‘মুজিববর্ষে দেশে একটা মানুষ গৃহহীন থাকবে না’। তারই ধারাবাহিকতায় মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বরাদ্দের ‘ক’ তালিকায় জেলায় দুটি পর্যায়ে মোট ১ হাজার ২শ ৫৩টি ঘর পেয়েছি। যার মধ্যে প্রথম পর্যায় ১ হাজার ৩টি ঘর বরাদ্দ পেয়েছিলাম। যা ভূমিহীন গৃহহীন ও আম্পানে ক্ষতিগ্রস্তদের দেওয়া হয়েছে। এর মধ্যে কালিগঞ্জ উপজেলায় ৬৪টি, দেবহাটা উপজেলায় ৩২টি, তালা উপজেলায় ১০৫টি, আশাশুনি উপজেলায় ২শ’ ৭২টি, শ্যামনগর উপজেলায় ৩শ’ ২০টি, কলারোয়া উপজেলায় ৫০টি এবং সাতক্ষীরা সদর উপজেলায় ১শ’ ৬০টি ঘর বরাদ্দ দেয়া হয়েছিল। এছাড়া ২য় পর্যায়ে বরাদ্দ পাওয়া ৩শ’ ৫০টি ঘরের মধ্যে দেবহাটা উপজেলায় ১০টি, তালা উপজেলায় ৫০টি, আশাশুনি উপজেলায় ৫০টি, কলারোয়া উপজেলায় ৭০টি এবং সদর উপজেলায় ১শ’ ৭০টি ঘর বরাদ্দ দেওয়া হয়েছে।

জেলা প্রশাসক আরও বলেন, গৃহ নির্মাণ কাজ সুষ্ঠু বাস্তবায়নের লক্ষে উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি) এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাদের নিয়ে জেলা প্রশাসকের সমন্বয়ে এ কাজ বাস্তবায়ন করা হচ্ছে। এছাড়া অতিরিক্ত জেলা প্রশাসকদের উপজেলাওয়ারী মনিটরিংয়ের দায়িত্ব বন্টন করা হয়েছে। প্রতিদিনের গৃহ নির্মাণ কাজের অগ্রগতি পর্যালোচনা করা হচ্ছে। জেলা প্রশাসকসহ অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ নিয়মিত গৃহ নির্মাণ কাজ পরিদর্শন করছেন।

সান নিউজ/এম/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা