সারাদেশ

শুক্রবার থেকে শৈত্যপ্রবাহের পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদক : চলতি মাঘ মাসের প্রথম ৫ দিন দেশের বিভিন্ন এলাকায় শৈত্যপ্রবাহ বয়ে যায়। পূর্বাভাসে বলা হয়েছে, শুক্রবার থেকে ফের বিভিন্ন এলাকায় শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। সেই শৈত্যপ্রবাহ তীব্র মাত্রায় রূপ নেয়ারও শঙ্কা রয়েছে।

বুধবার(২০ জানুয়ারি) থেকে উত্তর-পশ্চিমাঞ্চলের কিছু জেলায় শুরু হওয়া এই শৈত্য প্রবাহ সোমবার বিদায় নেয়। তবে বিদায় নিতে না নিতেই ফের শৈত্য প্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।দেশের আকাশে মেঘ থাকায় বুধ ও বৃহস্পতিবার প্রায় সারাদেশেই রাতের তাপমাত্রা ১-৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে।

একই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। এ দুই দিন দেশের বিভিন্ন এলাকায় হালকা বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে বলে জানায় আবহাওয়া অফিস। অধিদফতরের আবহাওয়াবিদ বজলুর রশিদ মঙ্গলবার রাতে বলেন, আকাশে মেঘ থাকায় সূর্যের আলো সরাসরি প্রবেশ করতে পারবে না, এ কারণে সারাদেশেই দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা সর্বোচ্চ ৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে।

এ দুই দিন দেশের অনেক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। বৃষ্টির মাধ্যমে মেঘ কেটে গিয়ে শুক্রবার থেকে আবার দিনের তাপমাত্রা বেড়ে যাবে এবং রাতের তাপমাত্রা কমতে শুরু করবে। তখন ফের কিছু এলাকায় শৈত্যপ্রবাহ শুরু হতে পারে।

অধিদফতরের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয়েছিল, চলতি জানুয়ারি মাসে ১-২টি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এরমধ্যে একটি তীব্র শৈত্যপ্রবাহে রূপ নিতে পারে। অধিদফতরের তথ্যমতে, সর্বনিম্ন তাপমাত্রা ৪-৬ ডিগ্রির মধ্যে থাকলে তাকে তীব্র শৈত্যপ্রবাহ বলা হয়। চলতি মাসে ইতিমধ্যে একটি শৈত্যপ্রবাহ বিদায় নিয়েছে। এই শৈত্যপ্রবাহে সর্বনিম্ন তাপমাত্রা সাতের নিচে নামলেও ৬ ডিগ্রিতে যায়নি।

শুক্রবার থেকে শুরু হতে যাওয়া সম্ভাব্য শৈত্যপ্রবাহ তীব্র মাত্রায় রূপ নিতে পারে কি না এমন প্রশ্নে বজলুর রশিদ জানান, এটি তীব্র শৈত্যপ্রবাহে রূপ নিতে পারে। আগামী দুইদিন দিনের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা থাকলেও মঙ্গলবার প্রায় সারাদেশেই দিনের তাপমাত্রা সামান্য বেড়েছে। একই সঙ্গে বেড়েছে দেশের সর্বোচ্চ তাপমাত্রা।

দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে টেকনাফে ২৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন (সোমবার) একই স্থানে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া মঙ্গলবার রাতের সর্বনিম্ন তাপমাত্রা পাওয়া গেছে শ্রীমঙ্গলে ১০ ডিগ্রি সেলসিয়াস। এদিন রাজধানীতে রাতের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত অধিদফতরের পূর্বাভাসে বলা হয়েছে, দেশের সব বিভাগের দুএক জায়গায় হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা ১-৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা