সারাদেশ

বান্দরবানে সাংবাদিকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময়

নিজস্ব প্রতিনিধি, বান্দরবান : বান্দরবানের নবাগত জেলা প্রশাসক সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন।

বুধবার (৬ জানুয়ারী) বিকাল সাড়ে ৩ টায় জেলা প্রশাসকের কনফারেন্স রুমে জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে এই মতবিনিময় সভা ক‌রেন।

নবাগত জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি জেলার পিছিয়েপরা মানুষের উন্নয়নসহ জনকল্যাণে প্রশাসনের কর্মকান্ডে সাংবাদিকদের সহযোগিতা চান। বান্দরবানের সম্ভাবনাময় পর্যটন খাতের উন্নয়নসহ মানুষের সেবায় জেলা প্রশাসন সর্বাত্মক কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি দেন।

এসময় জেলা প্রশাসনকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতার পাশাপাশি জেলার সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।

মতবিনিময় সভায় অন্যান্য‌দের ম‌ধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. লুৎফর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মো. মাহাবুবুর রহমান, প্রেসক্লাবের সাবেক সভাপতি বাদশা মিঞা মাষ্টার, অধ্যাপক ওসমান গণি, আমিনুল ইসলাম বাচ্চু, বর্তমান প্রেসক্লাব সভাপতি মনিরুল ইসলাম মনু, সাধারণ সম্পাদক মিনারুল হক, প্রেস ইউনিটের সভাপতি আলাউদ্দিন শাহরিয়ার, সাংবাদিক ইউনিয়ন সভাপতি আল ফয়সাল বিকাশ প্রমূখ উপস্থিত ছিলেন।

সান নিউজ/এমএআর/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা