সারাদেশ

কমলগঞ্জে আ.লীগের গলার কাঁটা বিদ্রোহী প্রার্থীরা 

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার : মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভার আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছেন দলের বিদ্রোহী প্রার্থী।

উপজেলা যুবলীগের আহবায়ক বর্তমান মেয়র মো. জুয়েল আহমদ নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন। দলীয় মনোনয়ন না পেয়ে উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ও তিনবারের নির্বাচিত পৌর কাউন্সিলর মো. আনোয়ার হোসেন (নারিকেল গাছ) ও কমলগঞ্জ উপজেলা সড়ক পরিবহন শ্রমিক লীগের সভাপতি ঠিকাদার মো. হেলাল মিয়া (জগ) বিদ্রোহী প্রার্থী হয়েছেন। বিদ্রোহী প্রার্থীরা দুশ্চিন্তা বাড়িয়ে দিয়েছেন আওয়ামী লীগের।

অন্যদিকে, আওয়ামী পরিবারের শক্তিশালী দুজন বিদ্রোহী প্রার্থী হওয়ায় বিএনপির একক প্রার্থী মো. আবুল হোসেন ধানের শীষ প্রতীক নিয়ে অনেকটা নির্ঝঞ্জাট হয়ে ভোটের মাঠে দাপিয়ে বেড়াচ্ছেন। তবে বিএনপির আভ্যন্তরীণ কোন্দলে তিনিও কিছুটা অসুবিধায় আছেন।

আগামী ১৬ জানুয়ারি দ্বিতীয় ধাপে কমলগঞ্জ পৌরসভার ভোটগ্রহণ হবে। পৌরসভার ৯টি ওয়ার্ডের ১০টি ভোটকেন্দ্রে ব্যালেটে ভোটগ্রহণ হবে। দ্বিতীয় শ্রেণির এই পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১৩ হাজার ৫০৯ জন।

আওয়ামী লীগ প্রার্থী মো. জুয়েল আহমদ ২০১৫ সালের নির্বাচনে মেয়র নির্বাচিত হয়েছেন। এ বছর আওয়ামী লীগে দুজন বিদ্রোহী প্রার্থী থাকায় বিপাকে পড়েছেন নৌকার প্রার্থী। একাধিক বিদ্রোহী প্রার্থী হওয়ায় আওয়ামী লীগের অনেক নেতাকর্মী নির্বাচনের মাঠে অনেকটা নীরব দর্শকের ভূমিকায় রয়েছেন। আর বিএনপির নেতাকর্মীরা আভ্যন্তরীন কোন্দলে জর্জরিত রয়েছেন।

জানা গেছে, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি, জেলা যুবলীগের সহ সভাপতি, তিনবারের নির্বাচিত পৌর কাউন্সিলর মো. আনোয়ার হোসেন (নারিকেল গাছ) ও উপজেলা সড়ক পরিবহন শ্রমিক লীগের সভাপতি ঠিকাদার মো. হেলাল মিয়া (জগ) দলীয় মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হয়েছেন। তারা উভয়ে ভোটের মাঠে শক্তিশালী অবস্থানে রয়েছেন বলে জানা গেছে।

ভেতরে ভেতরে দলের অনেক নেতাকর্মীও তাদের পিছনে রয়েছেন। তবে বর্তমান মেয়রের বিরুদ্ধে দলেরই অনেক নেতাকর্মীর বিস্তর অভিযোগ রয়েছে। তিনি পৌরসভায় একচ্ছত্র আধিপত্য বিরাজ করে দলীয় নেতাকর্মীদের কোনঠাসা করে রেখেছেন।

বিএনপির প্রার্থী মো. আবুল হোসেন বলেন, কমলগঞ্জ পৌরসভায় বিএনপির শক্তিশালী ঘাঁটি রয়েছে। দলীয় ভেদাভেদ ভূলে সকল নেতাকর্মী ঐক্যবদ্ধ কাজ করলে এবং সুষ্ঠু নির্বাচন হলে দলীয় প্রতীক ধানের শীষ বিজয় হবে।

আওয়ামী লীগের বিদ্র্রোহী স্বতন্ত্র প্রার্থী মো. আনোয়ার হোসেন বলেন, ছাত্রজীবন থেকে বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে রাজনীতি করছি। তিনবারের পৌর কাউন্সিলর ছিলাম। গত নির্বাচনেও আমি দলীয় মনোনয়ন চেয়েছিলাম। দলের শীর্ষ নেতৃবৃন্দ এ বছর আমাকে মনোনয়ন দিবেন বলে আশ্বাস দেওয়ায় গত বছর আমি প্রতিদ্বন্দ্বিতা করিনি। এবছর দলীয় নেতাকর্মী ও সাধারণ ভোটাররা চেয়েছেন বলেই মেয়র পদে নির্বাচন করছি।

আওয়ামী লীগের আরেক বিদ্রোহী প্রার্থী ঠিকাদার মো. হেলাল মিয়া বলেন, পৌর এলাকার সর্বস্তরের জনগণের চাপে প্রার্থী হয়েছি। দলমত নির্বিশেষে ভোটাররা আমাকে বিপুল ভোটে নির্বাচিত করবেন বলে আমার বিশ্বাস।

আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান মেয়র মো. জুয়েল আহমদ বলেন, পৌরসভায় প্রথমবারের মতো দলীয় মেয়র নির্বাচিত হয়ে পৌরবাসীকে কাঙ্খিত সেবা দিয়েছি। উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার্থে এবারও নৌকার পক্ষে দলীয় নেতাকর্মী ও সমর্থকরা ঐক্যবদ্ধভাবে কাজ করছেন। অন্যদিকে যারা বিদ্রোহী প্রার্থী হয়েছেন তাদের বিষয়ে শিগগিরই দল চুড়ান্ত সিদ্ধান্ত নেবে।

কমলগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা ও পৌর নির্বাচনের সহকারী রিটানিং কর্মকর্তা জাহাঙ্গীর আলম তালুকদার জানান, ব্যালেটের মাধ্যমে দ্বিতীয় ধাপে আগামী ১৬ জানুয়ারি কমলগঞ্জ পৌরসভার ভোটগ্রহণ হবে। ইতিমধ্যে তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে কাজ করছেন। নির্বাচনের পরিবেশও এখনও সুষ্ঠুু আছে।

সান নিউজ/এসকেডি/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা