সারাদেশ

শীতজনিত রোগে ২ নবজাতকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, চুয়াডাঙ্গা : শীতজনিত রোগে আক্রান্ত হয়ে চুয়াডাঙ্গায় দুই নবজাতকের মৃত্যু হয়েছে।

বুধবার (২৩ ডিসেম্বর) ভোরে সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন থেকে তারা মারা যায়।

মৃত শিশুরা হলো- সদর উপজেলার বোয়ালমারী গ্রামের দিবাকর কুমারের চার দিনের ছেলে জয় এবং সদর উপজেলার গাড়াবাড়িয়া গ্রামের জাহিদুল ইসলামের দুদিন বয়সী ছেলে সোয়াইদ।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার ডা. সোহরাব হোসেন জানান, ডায়রিয়া ও শিশু ওয়ার্ডে গত দু-তিন দিন ধরে রোগী বেশি আসছে।

বুধবার ভোরে শীতজনিত কারণে হাসপাতালে চিকিসাধীন থেকে দুই নবজাতকের মৃত্যু হয়। তাদের ওজনও তুলনামূলকভাবে কম ছিল।

সকাল ৮টা পর্যন্ত সদর হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে ২৩ জন ডায়রিয়া রোগী ভর্তি ছিল। এর মধ্যে ১৭ জনই শিশু। শিশু ওয়ার্ডে ভতি ছিল ২৭ জন। এদের বেশিরভাগই শীতজনিত রোগে আক্রান্ত।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা