সারাদেশ

কোভিড-১৯ মোকাবেলায় মাস্ক ব্যবহারে জোর দেয়া হবে খুলনায়

নিজস্ব প্রতিনিধি, খুলনা : কোভিড-১৯ এর দ্বিতীয় ধাক্কা মোকাবেলায় মাস্ক ব্যবহারে আরও জোর দেয়া হবে। বিনামূল্যে মাস্ক বিতরণের পাশাপাশি শাস্তি ও জরিমানার আওতা বাড়ানো হবে। খুলনায় করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধ কমিটির এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

রোববার (২৯ নভেম্বর) সকালে জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক এবং খুলনা জেলায় করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) মোঃ কামাল হোসেন সভায় উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, খুলনায় পরীক্ষা বিবেচনায় করোনাভাইরাস আক্রান্ত শনাক্তের হার চার শতাংশ। যেখানে দেশে শনাক্তের হার ১৪ শতাংশ। দেশের অনেক জেলার তুলনায় খুলনায় শনাক্ত ও মৃত্যুহার অনেক কম। এর অন্যতম কারণ, খুলনায় সময়মতো প্রয়োজনী পদক্ষেপ নেওয়া। খুলনায় যাতে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি না পায় তার জন্য সকল দপ্তরের সহযোগিতার মনোভাব নিয়ে আন্তরিকতার সঙ্গে সঠিক সময়ে কাজগুলো সম্পন্নের সিদ্ধান্ত নেয়া হয়।

সর্বোপরি মাস্ক ব্যবহারে জনসাধারণকে উদ্ধুদ্ধ করার পাশাপাশি মসজিদে প্রচারসহ উপজেলা ও প্রত্যন্ত এলাকায়ও প্রচার জোরদারের সিদ্ধান্ত নেয়া হয়। একই সঙ্গে ভ্রাম্যমাণ আদালতের সংখ্যা বাড়িয়ে জরিমানা ও শাস্তি বাড়ানো যেতে পারে বলে সভায় সকলে মত দেন।

সভায় খুলনার বিভাগীয় কমিশনার ড. মু: আনোয়ার হোসেন হাওলাদার, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মুন্সী মোঃ রেজা সেকেন্দার, খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ, খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ এহসান শাহ, খুলনার সিভিল সার্জন ডা: সুজাত আহমেদ, খুলনা স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক ডা. ফেরদৌসী আক্তার, খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার ম. জাভেদ ইকবাল, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: আসাদুজ্জামান খান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জিয়াউর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ ইউসুপ আলী, অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) জিএম আবুল কালাম আজাদ, খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলাম, রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ প্রমুখ উপস্থিত ছিলেন।

সরকারি দপ্তরের অন্যান্য কর্মকর্তা এবং উপজেলা প্রশাসন জুম অ্যাপের মাধ্যমে এ সভায় যুক্ত হন।

সান নিউজ/কেএ/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা