সারাদেশ

কোভিড-১৯ এর সংক্রমণ মোকাবেলায় রাউজানে প্রস্তুতিমূলক সভা 

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম : রাউজান উপজেলা প্রশাসনের আয়োজনে আসন্ন শীত মৌসুমে কোভিড-১৯ এর সম্ভাব্য দ্বিতীয় পর্যায়ে সংক্রমণ মোকাবেলায় কর্মপরিকল্পনা প্রণয়ন, মাস্ক, পরিধান নিশ্চিতকরণ, কোভিড-১৯ প্রতিরোধে করণীয় ও প্রাসঙ্গিক বিষয় সংক্রান্ত জরুরী প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) সকালে রাউজান উপজেলা পরিষদ মিলনায়তনে এই জরুরী প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগের সভাপতিত্বে টেলিকন্ফারেন্সে বক্তব্য রাখেন রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী। প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হয়দর চৌধুরী বাবুল।

প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আবদুল ওয়াহাব। বিশেষ অতিথি ছিলেন রাউজান পৌরসভার প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ। অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি আবদুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নূর আলম দ্বীন, রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল হারুন। এসময় উপস্থিত ছিলেন চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, আব্বাস উদ্দিন আহমেদ, চেয়ারম্যান সৈয়দ আব্দুল জব্বার সোহেল, শিক্ষা কর্মকর্তা মুনিরুজ্জামান চৌধুরী, ফায়ার সার্ভসের লিডার নেসার উদ্দিন, উপজেলা প্রকৌশলী আবুল কালাম, মৎস্য কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা নিক্সন চৌধুরী, সমাজ সেবা কর্মকর্তা মনির হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুল কুদ্দুস, রাউজান পৌরসভা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুছা আলম খান চৌধুরী, মুক্তিযোদ্ধা ইউসূফ খান, ওসমান গণি রানা, গহিরা ব্যবসায়ী কল্যাণ সমিতিত সাধারণ সম্পাদক মোজাম্মেল হক খোকনসহ পুলিশ, সাংবাদিক, ইমাম-মোয়াজ্জেম, জনপ্রতিনিধি, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।

সান নিউজ/জেএম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা