সারাদেশ

ভোলায় বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের ৩ দফা দাবিতে স্বারকলিপি

নিজস্ব প্রতিনিধি, ভোলা : অধঃস্তন আদালতের কর্মচারীদেরকে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেল এর আলোকে বেতন ভাতা প্রদান, ব্লক পদ বিলুপ্ত করে যুগোপযোগী পদ সৃজন ও পদোন্নতির সুযোগ রেখে অভিন্ন নিয়োগ বিধি প্রণয়নের দাবিতে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারি এসোসিয়েশন ভোলা জেলা শাখার উদ্যেগে ভোলা জেলা প্রশাসক মোঃ মাসুদ আলম ছিদ্দিক এর মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদান করেছে।

বুধবার (১১ নভেম্বর) সকাল ১০টায় জেলা আদালত প্রাঙ্গন থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যলয়ে স্বারকলিপি প্রদান করে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারি এসোসিয়েশন ভোলা জেলা শাখার কর্মচারীরা।

এ সময় বক্তারা বলেন, দেশের অধঃস্তন আদালতের কর্মচারীদেরকে জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেল এর আলোকে বেতন ভাতা প্রদান, পদ বিলুপ্ত করে যুগোপযোগী সৃজনশীল ও পদোন্নতির সুযোগ রেখে বিভিন্ন নিয়োগ বিধি প্রণয়ন করতে হবে।আমরা বাংলাদেশ সরকারের বিচার বিভাগীয় অধঃস্তন আদালতের কর্মরত বিশেষ সহায়ক কর্মচারী। বিচার বিভাগের কর্মচারী হওয়া সত্ত্বেও সংশ্লিষ্ট আইন মন্ত্রণালয়ে কিংবা উচ্চ আদালতের কর্মচারীদের সুযোগ-সুবিধা প্রদান না করে আমাদেরকে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্মচারী হিসেবে বিবেচনা করা হয়। ১ নভেম্বর ২০০৭ সাল থেকে বিচার বিভাগ পৃথক করা হয় এবং এই ধারাবাহিকতায় ২০০৯ সালে সরকার কর্তৃক বিচারকদের জন্য বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেল নামে একটি স্বতন্ত্র বেতন স্কেল প্রদান করা হয়।

আমরা একই আদালতে বিচারকার্য মাননীয় বিচারক মহোদয়গণের সহায়তা কর্মচারী হিসেবে কর্ম সম্পাদন অর্থ সহ সকল সুযোগ সুবিধা হতে বঞ্চিত রয়েছি। আদালতের কর্মচারীগণ সমাজে বিশেষ মর্যদাপূর্ণ ব্যাক্তি হিসেবে বিবেচিত হওয়া সত্ত্বেও বেশীরভাগ কর্মচারীরা-ই আর্থিকভাবে মানবেতর জীবন যাপন করে থাকি।

এসময় আরো উপস্থিত ছিলেন, উপদেষ্টা মোঃ মঞ্জুর মোর্শেদ প্রশাসনিক কর্মকর্তা, জেলা জজ আদালত, মৃনাল কান্তি দাস হিসাব রক্ষক, সিজেএম আদালত সভাপতি (ভারঃ) মোঃ আক্রাম আলী, প্রধান তুলনাকারক জেলা জজ আদালত, সহ-সভাপতি বিকাশ চন্দ্র মজুমদার কম্পিউটার অপারেটর, সিজেএম আদালত, সহ-সভাপতি মুসরাত জেরীন প্রধান তুলনাকারক, সিজেএম আদালত, সাধারণ সম্পাদক মোঃ নাজিম উদ্দিন ক্যাশিয়ার, সিজেএম আদালত, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ ফেরদাউস মাহমুদ অফিস সহকারী, জেলা জজ আদালত,যুগ্ম সাধারন সম্পাদক,আকতার হোসেন যুগ্ন সাধারণ সম্পাদক কেন্দ্রীয় কমিটি,মোঃ মামুন হোসেন স্টেনোটাইপিষ্ট, সিজেএম আদালত,যুগ্ম সাধারন সম্পাদক মোঃ আবুল হাসেম টাইপিস্ট/কপিস্ট, সিজেএম আদালত,দপ্তর সম্পাদক মোঃ আমজাদ হোসেন রেকর্ড সহকারী, সিজেএম আদালত,প্রচার সম্পাদক মোঃ আমজাদ হোসেন জারীকারক, সিজেএম আদালত প্রমুখসহ সকল কমচারীবৃন্দ।

সান নিউজ/ইআর/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা