সারাদেশ

বোয়ালমারী থানার কনস্টেবল ইকরাম হোসেনের অনাড়ম্বর বিদায় সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী ( ফরিদপুর) : ৪০ বছর সুনামের সাথে চাকুরী শেষে ফরিদপুরের বোয়ালমারী থানা থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিলেন কনস্টেবল মোহম্মদ ইকরাম হোসেন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে তার শেষ কর্মস্থল বোয়ালমারী থানা চত্বরে তাকে অনাড়ম্বরভাবে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।

থানা অফিসার ইনচার্জ মো: আমিনুর রহমানের সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক (তদন্ত) আহাদুল হক মিয়া, এস আই সুব্রজিত, সাইফুদ্দিন আহম্মেদ, কাইউম আলীসহ থানায় কর্মরত সকল সদস্যবৃন্দ।

উল্লেখ্য, মো ইকরাম হোসেন ১৯৮০ সালে ঢাকা ডিএমপিতে যোগদান করেন। সর্বশেষ বোয়ালমারী থানায় চাকুরীর মেয়াদ শেষ হয়। ইকরাম হোসেনের দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। সুসজ্জিত পুলিশের ডাবল কেবিন গাড়িতে করে উপহারসহ ইকরাম হোসেনকে তার নিজ বাড়ি গোপালগঞ্জ জেলার গোপিনাথপুর গ্রামে পৌছে দেন বোয়ালমারী থানা পুলিশ।

সান নিউজ/কেএস/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা