সারাদেশ

মণিপুরী সম্প্রদায়ের ‘নিঙোল চাক্কৌবা’ উৎসব উদযাপিত

তিমির বনিক, মৌলভীবাজার

মৌলভীবাজারের কমলগঞ্জে মণিপুরি সম্প্রদায়ের ঐতিহ্যবাহী সামাজিক ও সাংস্কৃতিক উৎসব ‘নিঙোল চাক্কৌবা’ উৎসব আবেগঘন ও ধর্মীয় ভাবগাম্ভীর্য পরিবেশে উদযাপিত হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে উপজেলার আদমপুরের তেতইগাঁও মণিপুরি কালচারাল কমপ্লেক্স প্রাঙ্গণে দিনব্যাপী এই বর্ণাঢ্য আয়োজন শুরু হয়।

বিবাহিত মণিপুরি নারীদের পিতৃগৃহে আমন্ত্রণ জানিয়ে ঐতিহ্যবাহী মণিপুরি খাবারে আপ্যায়ন, উপহার প্রদান ও প্রীতিভোজের মধ্য দিয়ে উৎসবটি প্রাণবন্ত হয়ে ওঠে।

মণিপুরি সম্প্রদায়ের মধ্যে ভ্রাতৃত্ববোধ, পারিবারিক বন্ধন ও নিজস্ব সংস্কৃতি তুলে ধরাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য।

মণিপুরি কালচারাল কমপ্লেক্স (বাংলাদেশ), প্যাট্রিয়টিক রাইটার্স ফোরাম ( মণিপুর) এবং মণিপুরি ইয়ুথ ফোরামের যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতা করেন ভারতের মণিপুর রাজ্যের সাবেক মন্ত্রী লেইশাংথেম সুসিন্দ্রো মেইতেই।

উদযাপন কমিটির আহ্বায়ক ইবুংহাল সিংহ শ্যামলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন সাবেক অতিরিক্ত সচিব শশী কুমার সিংহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়ন্ত সিংহ, রাকেশ নাওরেম, রাজু মাইবাম।

অশোক আঙোমচা এর উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন মণিপুরী ইয়ুথ ফোরামের সাংস্কৃতিক সম্পাদক জয়া শর্মা।

শুরুতে অতিথিদের ঐতিহ্যবাহী উত্তরীয় পরিয়ে বরণ করা হয়। আলোচনা সভায় বক্তারা মণিপুরি সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ এবং ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন। পরবর্তীতে উৎসবের মূল আকর্ষণ নারীদের সাথে প্রীতিভোজ ও উপহার প্রদান পর্ব অনুষ্ঠিত হয়।

ঐতিহ্যবাহী পোশাকে মণিপুরি নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, পারস্পরিক সৌহার্দ্য বিনিময় এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সম্প্রদায়ের বিপুল সমাগম মানুষের উপস্থিতিতে দিনব্যাপী উৎসবটি এক হৃদয়গ্রাহী মিলনমেলায় রূপান্তরিত হয়।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুই সন্তানসহ কীটনাশক পান আছিয়ার, পরিবারের কেউ বেঁচে রইলো না

স্বামীর দ্বিতীয় বিয়ে, তালাকের হুমকি, পারিবারিক বির...

কেশবপুরে শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা

মহান মুক্তিযুদ্ধের চেতনা, শহীদ বুদ্ধিজীবীদের আত্মত...

কেশবপুরে সাংবাদিককে নাশকতা মামলায় গ্রেপ্তার, আদালতে সোপর্দ

মোহনা টেলিভিশনের যশোর জেলা প্রতিনিধি, দৈনিক সত্য প...

প্রধানমন্ত্রীর সঙ্গে দুপুরে এনসিপি প্রতিনিধি দলের বৈঠক

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতার পরিপ্রেক্ষি...

ইনু, লতিফ, দীপু মনি, রূপাসহ ১০ আসামী ট্রাইব্যুনালে

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহা...

নিউজিল্যান্ড টেস্ট দলে পরিবর্তন, ডাক পেলেন ফিশার

ভারতের বিপক্ষে সিরিজ নির্ধারণী দ্বিতীয় টেস্টে মাঠে নামার আগেই বড় ধরনের দুঃসংব...

জাতিসংঘের এআই হ্যাকাথনে চ্যাম্পিয়ন বাংলাদেশের ‘জেডএআই বিডি’

বিদেশি বাণিজ্যিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সেবা কিংবা এপিআইয়ের দ্বারস্থ না হয়...

রোজ বিটরুট খেলে মিলবে যেসব দারুণ উপকার

উজ্জ্বল লাল রঙের এই মূলজাতীয় সবজির স্বাদ নিয়ে অনেকেরই মিশ্র অনুভূতি রয়েছে। কে...

২২ ছক্কা আর মাত্র ৫২ বলে ২০০! বৈভব সূর্যবংশীর অবিশ্বাস্য ব্যাটিং তাণ্ডব

বয়স সবে ১৫ পেরিয়েছে, অথচ ব্যাট হাতে ক্রিকেট দুনিয়ায় রীতিমতো রূপকথা লিখে চলেছে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা