সারাদেশ

থানায় অভিযোগ করায় ইউপি সদস্যের বাড়িতে হামলা, স্বর্ণালংকার ও টাকা লুট

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ভালুকায় জমি নিয়ে বিরোধের জেরে থানায় লিখিত অভিযোগ দেওয়ার পর ভোররাতে বাড়িতে হামলা চালিয়ে ইউপি সদস্য আনোয়ার হোসেন আকন্দকে ঘর থেকে তুলে নিয়ে হত্যার চেষ্টা হয়েছে। অভিযোগ উঠেছে তাঁর চাচাতো ভাইদের বিরুদ্ধে। এ সময় ঘর থেকে ১০ ভরি স্বর্ণালংকার ও নগদ সাত লাখ টাকা নিয়ে যাওয়ার অভিযোগও করেছেন ভুক্তভোগীর স্ত্রী মরিয়ম খাতুন।

ঘটনা সূত্রে জানা যায়, উপজেলার বগাজান গ্রামের বাসিন্দা মরিয়ম খাতুন গতকাল জমি-সংক্রান্ত বিরোধের বিষয়ে ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, তাঁর স্বামী ইউপি সদস্য আনোয়ার হোসেন আকন্দের পৈতৃক জমি দখল করে ঘর নির্মাণের চেষ্টা চালাচ্ছেন চাচাতো দেবর আবু সাইদ ও তাঁর লোকজন।

মরিয়ম খাতুনের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ দেওয়ার পর আজ ভোররাতে ফজরের নামাজের জন্য ঘর থেকে বের হওয়ার সময় আবু সাইদ গংরা তাঁর স্বামী আনোয়ার হোসেন আকন্দকে ঘর থেকে তুলে নিয়ে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। এ সময় ঘরে থাকা ১০ ভরি স্বর্ণালংকার ও নগদ সাত লাখ টাকা নিয়ে যায় বলেও অভিযোগ করেন তিনি।

তিনি আরও জানান, তাঁদের চিৎকার শুনে পরিবারের অন্য সদস্যরা এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

স্থানীয় রাকিব মিয়া জানান ভোরে চিৎকারের শব্দ শুনে ঘুম থেকে উঠি পরে এসে দেখি চাচাকে শুয়ায়ে ফেলেছে মারার জন্য আমরা আসার সাথে সাথে চাচারা চলে যায়। এ ঘটনায় অভিযুক্ত আবু সাইদের বক্তব্য পাওয়া যায়নি।

খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে থানা পুলিশ।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তিন দিনের মধ্যে মুন্সীগঞ্জ যুবদলের পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ

মুন্সীগঞ্জ জেলা যুবদলের পূর্ণাঙ্গ কমিটি গঠন নিয়ে ক...

জীবাশ্ম জ্বালানি ও অর্থায়ন ইস্যুতে তীব্র মতভেদ

জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১-এ নতুন বৈশ্বিক জলবায়ু চুক্তি নিয়ে সমঝোতার চে...

এসএমই খাতের প্রতিবন্ধকতা দূর করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নতি ছাড়া কোনো দেশের অর...

মন্ত্রী, এমপি ও স্থানীয় সরকারের প্রতিনিধিরা নিষিদ্ধ হচ্ছেন

এতোদিন যে নিয়ম ছিল, সেটার পরিবর্তন ঘটছে। বেসরকারি...

তাজমহল, হুমায়ুনের সমাধি ও দিল্লি হাট পরিদর্শন করবেন পাকিস্তানের মন্ত্রী

নানা জল্পনার পর অবশেষে তাজমহল পরিদর্শনের অনুমতি পে...

বাগেরহাটে বিক্রির সময় ১১ অতিথি পাখি উদ্ধার, পরে অবমুক্ত

বাগেরহাটের ফকিরহাট উপজেলার ফলতিতা বাজার এলাকা থেকে...

সুন্দরবন উপকূলে অর্ধলাখ থেকে কমে ২৪৮ শকুন

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বখ্যাত ম্যানগ্রোভ বনাঞ্চল...

জাতীয় স্টেডিয়ামে শৃঙ্খলা ফেরাতে নতুন উদ্যোগ ক্রীড়া মন্ত্রণালয়ের

দেশের ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় ও ঐতিহাসিক আঙিনা ঢাকা জাতীয় স্টেডিয়াম। অথচ দীর্ঘ...

মাদারীপুরে অজ্ঞাত রোগে হাসপাতালে ভর্তি ২০ শিক্ষার্থী

মাদারীপুরে অজ্ঞাত রোগে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা