সারাদেশ

কৃষকদের ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর: খাদ্যমন্ত্রী

​আবুল কাশেম, সাটুরিয়া (মানিকগঞ্জ)

দেশের কৃষকদের উৎপাদিত ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং সরকারি খাদ্য মজুত শক্তিশালী করার লক্ষ্যে মানিকগঞ্জের সাটুরিয়ায় আনুষ্ঠানিকভাবে অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহ-২০২৬ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) বিকেলে সাটুরিয়া উপজেলার ঐতিহ্যবাহী বালিয়াটি ঈশ্বর চন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে জেলা প্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন ঘোষণা করেন খাদ্যমন্ত্রী ও মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মিজ আফরোজা খানম রিতা।

প্রধান অতিথির বক্তব্যে খাদ্যমন্ত্রী বলেন, ‘দেশের কৃষকরা যাতে তাঁদের উৎপাদিত ধানের সঠিক ও ন্যায্যমূল্য পান, সে বিষয়ে বর্তমান সরকার বদ্ধপরিকর। কৃষকদের ঘামঝরা ফসলের লাভজনক দাম নিশ্চিত করা এবং দেশের সরকারি খাদ্য মজুত শক্তিশালী করার লক্ষ্যেই অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহ কার্যক্রম গ্রহণ করা হয়েছে।’

এ সময় তিনি সংশ্লিষ্ট সবাইকে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালনের কঠোর নির্দেশ দেন।

​মন্ত্রী আরও জানান, ২০২৬-২৭ অর্থবছরের চলতি আমন মৌসুমে সরকার মোট ৮ লাখ ৫০ হাজার মেট্রিক টন ধান ও চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এর মধ্যে ৩ লাখ মেট্রিক টন ধান সরাসরি কৃষকদের কাছ থেকে সংগ্রহ করা হবে। চলতি মৌসুমে প্রতি কেজি ধানের সংগ্রহমূল্য নির্ধারণ করা হয়েছে ৩৫ টাকা।

​তিনি বলেন, ‘ক্ষুধায় যেন কেউ কষ্ট না পায়, সেদিকে মাননীয় প্রধানমন্ত্রী সজাগ দৃষ্টি রাখছেন। আমাদের সবার একটাই লক্ষ্য দেশের সকল মানুষকে ভালো রাখা, আমাদের কৃষক ভাই-বোনদের ভালো রাখা। সেই লক্ষ্য নিয়েই আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি।’

মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক জসীম উদ্দিন খান, খাদ্য পরিকল্পনা ও পরিধারণ ইউনিটের মহাপরিচালক মো. মাহাবুবুর রহমান, অতিরিক্ত মহাপরিচালক মো. জামাল উদ্দিন এবং পরিচালক (সংগ্রহ) মো. মনিরুজ্জামান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, জেলা খাদ্য নিয়ন্ত্রক খন্দকার নাজমুস সাকিব, সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ অনিক ইসলাম, সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন, সাটুরিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস খান মজলিস মাখন, সাধারণ সম্পাদক আবুল বাশার সরকার এবং জেলা কৃষকদলের সভাপতি গোলাম কিবরিয়া সাইদসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, কৃষক প্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নরসিংদীতে প্রান্তিক পেশাজীবীদের জন্য ১০ দিনের সফট স্কিলস প্রশিক্ষণ  

নরসিংদীর রায়পুরা ও শিবপুর উপজেলায় প্রান্তিক পেশাজী...

সচেতনতার মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি কমানো সম্ভব: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ডায়াবেটিস সম্পর্...

খরা-এল নিনোর যুগল আঘাতে বিপর্যয়ের মুখে বিশ্বের ফুসফুস!

বিশ্বের বৃহত্তম ক্রান্তীয় বনভূমি আমাজন আবারও ভয়াবহ সংকটের মুখোমুখি। দীর্ঘস্থা...

টানা ৫ দফায় স্বর্ণের দাম কমল মোট ১২০৭১ টাকা

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জ...

টেকসই বেড়িবাঁধ ও জলবায়ু ন্যায্যতার দাবিতে শরণখোলার তরুণদের সংহতি প্রকাশ

বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় জনপদের...

‘ডিসেম্বরের পরও আপনাদের চাকরি করতে হবে’

‘ডিসেম্বরের পরও আপনাদের চাকরি করতে হবে&rsquo...

ট্রাম্পের ওপর ৬৩ শতাংশ মার্কিন নাগরিক অসন্তুষ্ট

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী কংগ্রেস নির্বাচনে রিপাবলিকান পার্টির বিপর্যয়ের পর প্...

ভারতে মিষ্টি মনে করে বোমা খেয়ে প্রাণ হারিয়েছেন যুবক

ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের দিন্ডোরি জেলায় এক মর্মান্তিক ও অদ্ভুত দুর্ঘটনায় রাজ...

সাভার-আশুলিয়ায় কাজে যোগ দিয়েছেন অধিকাংশ শ্রমিক

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ ও অস্থিরতার পর শিল্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা