সারাদেশ

ক্রেডিট কার্ডে জালিয়াতি, স্বামী-স্ত্রীর বিলাসী জীবন, অবশেষে পুলিশের জালে ধরা

নওগাঁ প্রতিনিধি

নওগাঁয় অভিনব কায়দায় ইসলামী ব্যাংকের ক্রেডিট কার্ডের সীমা লঙ্ঘন করে জালিয়াতির মাধ্যমে ৪কোটি ৫৪ লাখ ১৩ হাজার টাকা আত্মসাতের ঘটনায় স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের একটি বিশেষ টিম। সেই সাথে আত্মসাতের নগদ ১৫লাখ উদ্ধার করা হয়েছে এবং একই সাথে প্রতারণার কাজে ব্যবহৃত দুটি স্মার্টফোন, ৭টি এটিএম কার্ড এবং ৩টি চেক বই জব্দ করা হয়।

শনিবার (১৪ নভেম্বর) দুপুরে নওগাঁ পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

এর আগে পার্শ্ববর্তী জেলা বগুড়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মূল অভিযুক্ত মো. শহিদুল ইসলাম রিপন (৩৭) ও তাঁর স্ত্রী মালিহা তাবচ্ছুম নিশি (২৮) কে গ্রেপ্তার করে সদর থানা ও ডিবি পুলিশের সদস্যরা। এনপিএসবি নেটওয়ার্ক ব্যবহার করে বিভিন্ন ব্যাংকের বুথ থেকে ৫টি হিসাবে ওই টাকাগুলো স্থানান্তর করেন তারা। অবশেষে পুলিশ সুপারের নির্দেশে দীর্ঘ ৩৬ঘন্টার এই অভিযানে প্রতারণা ও জালিয়াতির চাঞ্চল্যকর ঘটনা উদঘাটিত হয়েছে।

গ্রেপ্তারকৃত মো. শহিদুল ইসলাম রিপন নওগাঁর বদলগাছী উপজেলার আক্কেলপুর মধ্যপাড়ার আবুল হাসানের ছেলে ও শহিদুলের স্ত্রী মালিহা তাবচ্ছুম নিশি। শহিদুল ইসলাম ইসলামী ব্যাংক নওগাঁ শাখার একজন বিনিয়োগ গ্রাহক ছিলেন।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, শহিদুল ইসলাম রিপন ইসলামী ব্যাংক নওগাঁ শাখার একজন হিসাবধারী ও বিনিয়োগ গ্রাহক। সেই সুবাদে ২০১৫ সালে শহিদুল ইসলামের চলতি হিসাব নং ২০৫০১৪৪০১০০১৭০১০৫ এর অনুকুলে ১ লাখ টাকা সীমার একটি ‘খিদমাহ ক্রেডিট কার্ড’ ইস্যু করেছিল ইসলামী ব্যাংক নওগাঁ শাখা। সম্প্রতি ওই কার্ড ও পূবালী ব্যাংকের এটিএম/সিআরএম বুথের এনপিএসবি নেটওয়ার্ক ব্যবহার করে তিনি ৫টি ব্যাংক হিসাবে ধারাবাহিক ও অননুমোদিত অর্থ স্থানান্তর শুরু করেন। শুরুতে প্রতি লেনদেনে ১ লাখ টাকার কম স্থানান্তর করা হলেও পরবর্তীতে তা বাড়িয়ে প্রতি লেনদেনে ২ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত নেওয়া হয়, যা অনুমোদিত সীমার সম্পূর্ণ পরিপন্থী। গত বছরের জুন থেকে চলতি বছরের ৯ নভেম্বর পর্যন্ত ৪২০টিরও বেশি লেনদেনের মাধ্যমে ব্যাংকটির মোট ৪ কোটি ৫৪ লাখ ১৩ হাজার টাকা আত্মসাৎ করা হয়।

পুলিশ সুপার আরও জানান- ইসলামী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার মোঃ ফয়জুল ইসলাম (৪৪) নওগাঁ সদর মডেল থানায় এজাহার দায়ের করলে পুলিশ তদন্ত শুরু করেন। পরবর্তীতে মোঃ মনিরুল ইসলামের তত্ত্ববধানে সদর থানার ওসি মিন্টু রহমান ও ডিবির ওসি হাসিবুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম টানা ৩৬ ঘণ্টা বগুড়া সদরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মূল অভিযুক্ত শহিদুল ও তাঁর স্ত্রীকে গ্রেপ্তার করে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বগুড়ায় তাদের শয়নকক্ষের আলমারিতে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা নগদ ১৫ লাখ টাকা, ৭টি এটিএম কার্ড, ৩টি চেক বই ও ২টি স্মাট মোবাইল ফোন উদ্ধার করা হয়।

এসপি তারিকুল ইসলাম বলেন, পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দম্পতি প্রতারণা ও জালিয়াতির সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাঁরা জানিয়েছেন, আত্মসাৎ করা অর্থের একটি বড় অংশ—প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা দিয়ে বগুড়ায় জমি কেনা হয়েছে। বাকি টাকা দিয়ে তাঁরা বিলাসী জীবনযাপন করতেন। এ ঘটনার পেছনে ব্যাংকের অভ্যন্তরীণ কোনো চক্র বা অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে পুলিশের নিবিড় তদন্ত অব্যাহত রয়েছে বলেও জানান এসপি।

এসময় সংবাদ সম্মেলনে পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১১ বছর শিকলবন্দি জাফর, অসহায় অসুস্থ বাবা-মা

ফরিদপুরের আলফাডাঙ্গায় এক অসুস্থ ছেলেকে ঘিরেই আবর্তিত হচ্ছে বৃদ্ধ বাবা-মায়ের জ...

নির্বাচনের আগের প্রতিশ্রুতিই এখন বাস্তবায়ন হচ্ছে : প্রেস সচিব

তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্র...

অতীতের অব্যবস্থাপনা কাটিয়ে উঠলেই স্বাস্থ্যব্যবস্থার প্রতি মানুষের আস্থা ফিরবে : রাষ্ট্রপতি

দীর্ঘদিনের দুর্নীতি, সম্পদের অপচয় ও এলোমেলো ব্যবস্থাপনা থেকে মুক্তি পাওয়া গ...

মাইক্রোসফটের সেবায় বিপর্যয়, বিশ্বজুড়ে ভোগান্তিতে লাখো ব্যবহারকারী

বিশ্বের বিভিন্ন দেশে মাইক্রোসফটের একাধিক অনলাইন সেবা একযোগে বিকল হয়ে যাওয়ায...

শীর্ষে রাশিয়া-যুক্তরাষ্ট্র, বাড়ছে বৈশ্বিক উদ্বেগ

বিশ্বব্যাপী সামরিক শক্তির ভারসাম্য ও ভূরাজনৈতিক প্রতিযোগিতায় এখনো সবচেয়ে গুরু...

১৫০ বছর বাঁচতে চান পুতিন!

বার্ধক্যকে বুড়ো আঙুল দেখিয়ে মানবজীবনকে দীর্ঘায়িত করার এক অভিনব ও চাঞ্চল্যকর ব...

ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসা শিক্ষককে গণপিটুনি

নোয়াখালীর বেগমগঞ্জে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে (৯)...

দীপিকার গলায় ‘ফি আমানিল্লাহ’ লেখা হার!

বলিউড অঙ্গনে ধর্মীয় লিপি বা পবিত্র বাণী খচিত অলংকার ফ্যাশনের অনুষঙ্গ হিসেবে প...

শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি অব্যাহত থাকবে: খাদ্যমন্ত্রী

গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রির কর্মসূচি অব্যাহত থাকবে...

ক্রেডিট কার্ডে জালিয়াতি, স্বামী-স্ত্রীর বিলাসী জীবন, অবশেষে পুলিশের জালে ধরা

নওগাঁয় অভিনব কায়দায় ইসলামী ব্যাংকের ক্রেডিট কার্ডে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা