সারাদেশ

বোয়ালমারীতে মাসব্যাপী বাণিজ্য মেলার উদ্বোধন

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর)

ফরিদপুরের বোয়ালমারীতে শুরু হয়েছে মাসব্যাপী বাণিজ্য মেলা। দেশীয় পণ্য, হস্ত ও কুটিরশিল্পের প্রসার, ঐতিহ্যবাহী জামদানি শাড়িসহ নিত্যপ্রয়োজনীয় ও সাংসারিক পণ্যসামগ্রী এক জায়গায় প্রদর্শন ও বিক্রির মাধ্যমে ক্রেতাদের কাছে সহজলভ্য এবং সাশ্রয়ী মূল্যে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে এ মেলার আয়োজন করা হয়েছে।

বুধবার (১০ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় বোয়ালমারী পৌর বাস টার্মিনাল প্রাঙ্গণে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি খন্দকার নাসিরুল ইসলাম।

দক্ষিণ অঞ্চল শিল্প পরিষদের উদ্যোগে আয়োজিত এ মেলায় বিভিন্ন ধরনের পণ্যসামগ্রীর সমাহার ঘটেছে। দেশীয় শিল্প ও ক্ষুদ্র উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের পাশাপাশি থাকছে জামদানি শাড়ি, হস্তশিল্প, কুটিরশিল্প এবং দৈনন্দিন ব্যবহারের প্রয়োজনীয় নানা সামগ্রী। একই ছাদের নিচে বিভিন্ন ধরনের পণ্য দেখার ও কেনাকাটার সুযোগ তৈরি হওয়ায় স্থানীয় ক্রেতা-দর্শনার্থীদের কাছে মেলাটি আকর্ষণীয় হয়ে উঠবে বলে আশা করছেন আয়োজকেরা।

মেলায় মোট ২৭টি বাণিজ্যিক স্টল স্থান পেয়েছে। বাণিজ্যিক পণ্যের প্রদর্শনী ও কেনাকাটার পাশাপাশি দর্শনার্থীদের বিনোদনের জন্য রাখা হয়েছে বিশেষ আয়োজন। শিশুদের জন্য বিভিন্ন ধরনের খেলাধুলার ব্যবস্থা এবং মিনি সার্কাস, ফাস্টফুডের একাধিক দোকান থাকবে এ আয়োজন। ফলে কেনাকাটার পাশাপাশি পরিবার-পরিজন নিয়ে আনন্দময় সময় কাটানোর সুযোগ পাবেন দর্শনার্থীরা।

আয়োজক কমিটি জানায়, মাসব্যাপী এ মেলার মাধ্যমে স্থানীয় বাজারে বিভিন্ন অঞ্চলের পণ্যসামগ্রীর পরিচিতি বাড়বে। পাশাপাশি দেশীয় পণ্য, ক্ষুদ্র ও কুটিরশিল্পের প্রতি মানুষের আগ্রহ সৃষ্টি এবং ব্যবসা-বাণিজ্যের প্রসারেও ইতিবাচক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা তাদের।

মো. নান্নু মিয়ার সভাপতিত্বে ও মো. ইলিয়াস হোসেনের সঞ্চলনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রকিবুল হাসান, বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি ও গুনবহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সিরাজুল ইসলাম সিরাজ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা, , পৌর বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস শেখ, সাধারণ সম্পাদক মো. ইমরান হোসাইন, পৌর যুবদলের আহ্বায়ক আমিনুল ইসলাম বাবলু, ছাত্রদলের সাধারণ সম্পাদক বায়েজিদ আরেফিন খান রাব্বি প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সহসভাপতি খান আতাউর রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল আহমেদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইকবাল ঠাকুর পিন্টু, কেন্দ্রীয় কৃষক দলের সদস্য আমিনুল ইসলাম, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহির, যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম সম্রাট, উপজেলা কৃষক দলের সভাপতি লুৎফর রহমান, পৌর কৃষক দলের সভাপতি বজলুর করিম চাঁদ, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শহীদউদ্দিন মিয়া দিপুসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিরা।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা