সারাদেশ

বাগেরহাটে দিনদুপুরে বিকাশের প্রতিনিধির কাছ থেকে ৬ লাখ টাকা ছিনতাই

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের কচুয়ায় প্রকাশ্য দিবালোকে মোবাইল ব্যাংকিং সেবা বিকাশের এক বিক্রয় প্রতিনিধিকে চাপাতি দেখিয়ে ভয়ভীতি ও কোপানোর চেষ্টা করে প্রায় ৬ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। রোববার (৮ নভেম্বর) দুপুর পৌনে ১টার দিকে কচুয়া উপজেলার সাইনবোর্ড মোড়ের গোলচত্বর এলাকায় এ ঘটনা ঘটে। ছিনতাইকারীদের হামলার মুখে রাস্তায় পড়ে সামান্য আহত হন ভুক্তভোগী বাচ্চু শেখ। তিনি বাগেরহাটের বিকাশ পরিবেশক প্রতিষ্ঠান জাবেদ এন্টারপ্রাইজের ডিস্ট্রিবিউশন সেলস অফিসার (ডিএসও) হিসেবে কর্মরত।

দিনদুপুরে জনবহুল এলাকায় এমন ছিনতাইয়ের ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাচ্চু শেখ রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দুটি মোটরসাইকেলে করে আসা অজ্ঞাতপরিচয় পাঁচ ব্যক্তি তাঁর পথরোধ করে সঙ্গে থাকা টাকার ব্যাগ টানাটানি শুরু করেন। তিনি ব্যাগ ছাড়তে অস্বীকৃতি জানিয়ে ছিনতাইকারী বলে চিৎকার করলে দুর্বৃত্তরা নিজেদের সঙ্গে থাকা ব্যাগ থেকে চাপাতি বের করে তাঁকে কোপানোর চেষ্টা করে। আশপাশের লোকজনকেও চাপাতি দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে তারা।

একপর্যায়ে দুর্বৃত্তরা চাপাতি দিয়ে কোপাতে উদ্যত হলে বাচ্চু শেখ নিজেকে রক্ষার চেষ্টা করেন। এতে তিনি রাস্তায় পড়ে গিয়ে সামান্য আহত হন। পরে দুর্বৃত্তরা তাঁর টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে দুটি মোটরসাইকেলে করে বাঁধাল-পিরোজপুর সড়কের দিকে পালিয়ে যায়।

বিকাশের পরিবেশক প্রতিষ্ঠান জাবেদ এন্টারপ্রাইজের মহাব্যবস্থাপক মো. হুমায়ুন কবীর কুদরতী জানান, তাঁদের ডিএসওরা প্রতিদিন বিকাশ এজেন্টদের কাছে নগদ টাকা ও ই-মানি সরবরাহ করে থাকেন। প্রতিদিনের মতো রোববার সকালে অফিস থেকে টাকা নিয়ে বাচ্চু শেখ সাইনবোর্ড বাজারে যান। পথে কয়েকটি দোকানে লেনদেন শেষে বাজারে পৌঁছে মোটরসাইকেল রেখে একটি দোকানে লেনদেন করেন।

পরে রাস্তা পার হয়ে অন্য একটি দোকানে যাওয়ার সময় দুটি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাঁর ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। ব্যাগ ধরে রাখতে চাইলে তাঁকে চাপাতি দিয়ে কোপানোর চেষ্টা করা হয়। একপর্যায়ে তিনি রাস্তায় পড়ে গেলে দুর্বৃত্তরা ব্যাগ নিয়ে পালিয়ে যায়।

তিনি আরও জানান, ছিনতাই হওয়া ব্যাগে আনুমানিক ৬ লাখ টাকা ছিল। দিনের বিভিন্ন লেনদেনের কারণে টাকার পরিমাণ কিছুটা কমবেশি হতে পারে।

ঘটনার খবর পেয়ে কচুয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলার পাশাপাশি আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণের কাজ চলছে।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে ঘটনার বিবরণ নেওয়া হয়েছে। ওই এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা