সারাদেশ

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫) আর নেই। বুধবার (৪ নভেম্বর) বেলা সোয়া ১১টার দিকে জেলা শহরের মধ্য কোটগাঁও এলাকার নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন ও স্থানীয় মুক্তিযোদ্ধাদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

পারিবারিক সূত্রে জানা যায়, খোরশেদ আলম দিদার দীর্ঘ দুই বছর ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি মুন্সীগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের চরকেওয়ার গ্রামের প্রয়াত কফিল উদ্দিন দিদারের ছেলে।

তিনি তিন ছেলে—মিলন দিদার, মিজান দিদার ও বাবু দিদার এবং তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। রাষ্ট্রীয় মর্যাদায় আনুষ্ঠানিকতা শেষে তাঁকে নিজ গ্রাম চরকেওয়ারের স্থানীয় পঞ্চায়েত কবরস্থানে দাফন করা হয়।

মরহুমের নামাজে জানাজার প্রথম পর্ব বুধবার বাদ আসর জেলা শহরের শহর জামে মসজিদে অনুষ্ঠিত হয়। পরে চরকেওয়ার ইউনিয়নের ঈদগাহ মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় তাঁকে রাষ্ট্রীয় সম্মান জানিয়ে দ্বিতীয় দফা জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি মারজানা আক্তার সহ সদর থানা পুলিশের একটি টিম।

একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে দেশের স্বাধীনতা অর্জনে তাঁর অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে পরিবার-পরিজন একজন অভিভাবককে হারালেন। একই সঙ্গে স্থানীয় এলাকাবাসী হারালেন একজন বীর মুক্তিযোদ্ধাকে।

মরহুমের আত্মার মাগফিরাত কামনা তার দুই প্রবাসী ছেলে মিজান ও বাবু দোয়া চেয়েছেন। এছাড়া শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা