সারাদেশ
উদ্ধার ৯ লাখ ৩ হাজার টাকা

ছিনতাইয়ের অভিযোগে কৃষক দলের নেতাসহ গ্রেপ্তার ৩

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর মহাদেবপুরে এক ভাঙারি ব্যবসায়ীর পিকআপে সংঘঠিত হওয়া ছিনতাইয়ের মাত্র আট ঘণ্টার মধ্যেই রহস্য উৎঘাটন করেছে জেলা পুলিশ। ছিনতাইয়ের সাথে জড়িত থাকার অভিযোগে কৃষক দলের নেতাসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে ডিবি ও থানা পুলিশ। সেই সাথে তাদের কাছ থেকে ছিনতাইয়ের ৯ লাখ ৩ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) বিকেল তিন টায় পুলিশ সুপার কার্য়ালয়ে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

এর আগে মঙ্গলবার (৩ নভেম্বর) দিবাগত রাত পৌনে ৮টার দিকে নওগাঁ-মহাদেবপুর আঞ্চলিক মহাসড়কের মহাদেবপুর উপজেলার চৌদ্দমাইল ব্রিজ এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। এরপর ওই রাতেই যৌথ অভিযান চালিয়ে বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

আটককৃতরা হলেন, উপজেলার ঈশ্বরলক্ষীপুর গ্রামের মৃত ইয়াদ আলীর ছেলে বর্তমানে উপজেলা সদরের বাগানবাড়ি গ্রামের বাসিন্দা রবিন (২৫)। এই রবিন উপজেলা কৃষক দলের ছাত্রবিষয়ক সম্পাদক ও আরেক কৃষকদল নেতা রামচরনপুর দক্ষিণ পাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মুন্না (২৪)। এর আগে মুন্নার বিরুদ্ধে একটি চুরি মামলাসহ আরো ২টি মামলা রয়েছে। আর মূল পরিকল্পনাকারী ডিমজাউন গ্রামের আমজাদ হোসেনের ছেলে ও পিকআপ চালক সোহেল রানা (২৫)।

থানা পুলিশ ওই স্থানীয় সূত্র জানায়, সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার রাঘববাড়িয়া গ্রামের আব্দুল বারি মন্ডলের ছেলে আব্দুল আলিম (৩৪) মহাদেবপুর উপজেলায় সরকারি গোডাউনের পাশে নাসির মাষ্টারের দোকান ঘর ভাড়া নিয়ে ভাঙারি ব্যবসা করে আসছেন। মঙ্গলবার ভুক্তভোগী আব্দুল আলিমের দোকানের ম্যানেজার ও চাচাতো ভাই মজনু মিয়া (৩৫) এবং পিকআপ চালক সোহেল রানা (২৫) বগুড়া থেকে ভাঙারি বিক্রি করে ৯ লাখ ১৩ হাজার টাকা নিয়ে মহাদেবপুরে আসছিল। পথিমধ্যে ঘটনাস্থলে এলে হটাৎ করে ওই পিকআপটি বিকল (নষ্ট) হয়। এ সময় ছিনতাইকারীরা মোটরসাইকেল নিয়ে গিয়ে ড্রাইভার সোহেলকে হালকা মারধর এবং ম্যানেজার মজনু মিয়াকে ব্যাপক মারধর করে মালামাল বিক্রির নগদ ৯ লক্ষ ১৩ হাজার টাকা ছিনতাই করে পালিয়ে যায়। তাদের ডাক-চিৎকারে পথচারীরা এসে তাদের উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য মজনুকে নওগাঁ সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

বিষয়টি পুলিশ সুপারের নজরে আসা মাত্রই তিনি ঘটনা উৎঘাটনের নির্দেশ দেন।

সংবাদ পেয়ে মহাদেবপুর থানা পুলিশ ও নওহাটা পুলিশ ফাঁড়ির সদস্যরা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় ঘটনাস্থলে পৌঁছে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। এবং এসপির তত্ত্বাবধানে ওই রাতেই মহাদেবপুর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সমন্বয়ে যৌথ টিম রাতভর অভিযান শুরু করে। পরে প্রযুক্তি ও সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে অল্প সময়ের মধ্যে আসামি সনাক্তের মাধ্যমে ছিনতাইয়ের রহস্য উৎঘাটন করে। এরপর প্রথমে মুন্নাকে তার গ্রামের বাড়ি রামচন্দ্রপুর থেকে গ্রেপ্তার করা হয়। এসময় তার বাসা থেকে ছিনতাইকৃত ৫ লাখ ১০ হাজার টাকা উদ্ধার করে।

গ্রেপ্তার মুন্নার দেয়া তথ্য মতে অপর আসামি রবিনকে তার ভাড়া বাসা থেকে গ্রেপ্তার করা হয়। এসময় এসময় রবিনের বাড়ি থেকে ছিনতাইকৃত ৩ লাখ ৯৩ হাজার টাকা ও ছিনতাই কাজে ব্যাবহৃত রেজিষ্ট্রেশন বিহীন মোটর সাইকেল উদ্ধার করা হয়।

পরবর্তীতে তাদের দুইজনের দেয়া তথ্য মতে ভুক্তভোগী হওয়া চালক সোহেল রানা কে নওগাঁ সদর হাসপাতাল থেকে গ্রেপ্তার করা হয়।

এসপি তারিকুল ইসলাম বলেন, তাদের জিজ্ঞাসাবাদে জানা যায় এই ছিনতাই ঘটনার অন্যতম পরিকল্পনাকারী ড্রাইভার সোহেল ও মুন্না এবং ছিনতাই ঘটনায় প্রধান ভূমিকায় রবিন। তারা তিনজনই গত এক সপ্তাহ যাবত ছিনতাইয়ের ঘটনা পরিকল্পনা করছিল।

পুলিশ সুপার আরও বলেন, নওগাঁ জেলা পুলিশ সড়কে যেকোনো ধরনের অপরাধ বিশেষ করে ছিনতাই এবং ডাকাতি আইন অনুযায়ী কঠোর হস্তে দমন করবে।

এবিষয়ে উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি বলেন, উপজেলা কৃষক দলের ছাত্রবিষয়ক সম্পাদক রবিনকে দল থেকে বহিষ্কার করা হবে।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা