সারাদেশ

সুন্দরবনে অভিযানে অস্ত্র-গোলাবারুদসহ জিম্মি ৫ জেলে উদ্ধার

মাসুদ রানা,মোংলা

সুন্দরবনের পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ এবং ডাকাত সাত্তার বাহিনীর হাতে জিম্মি থাকা ৫ জন জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন ।

৩ নভেম্বর ২০২৬ সন্ধ্যায় কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস নোটে এ তথ্য জানান।

প্রেস নোটে তিনি আরো জানান, ৩ নভেম্বর মঙ্গলবার ভোর ৪টায় কয়রা ও দোবেকী স্টেশনের যৌথ দল কয়রার আড়শীপসা নদীর গানধার খাল এলাকায় অভিযান চালায়। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিয়ে গেলেও তল্লাশি চালিয়ে ১টি ডিঙ্গি নৌকা, ৪টি দেশীয় ওয়ান শুটার গান, ৬ রাউন্ড তাজা কার্তুজ, ১৩ রাউন্ড ফাঁকা কার্তুজ এবং জিম্মি থাকা ৫ জেলেকে জীবিত উদ্ধার করা হয়।

একই দিন সকাল ১১টায় মোংলা ও নলিয়ান স্টেশনের দল দাকোপের কুমড়োখালী খাল এলাকায় অভিযান পরিচালনা করে। ডাকাতরা পালিয়ে গেলেও তল্লাশিতে ৪টি একনলা বন্দুক, ১টি ০.২২ ক্যালিবার বন্দুক, ২০ রাউন্ড তাজা কার্তুজ, ৫২ রাউন্ড ০.২২ ক্যালিবার বন্দুকের গোলা ও ২টি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত জেলেরা হলেন, জহুরুল ইসলাম (২৭), ফারুক গাজী (৪২), রেজাউল করিম (২৬), নুরুল হুদা (২৩) ও হাসান গাজী (২৭); সকলের বাড়ি খুলনার কয়রা উপজেলায়।

উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদের আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং জেলেদের পরিবারে হস্তান্তরের প্রক্রিয়াধীন রয়েছে। সুন্দরবনকে সম্পূর্ণ দস্যুমুক্ত করতে কোস্ট গার্ডের বিশেষ অভিযান (“অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন” ও “অপারেশন ম্যানগ্রোভ শিল্ড”) অব্যাহত রয়েছে।

এ সময় ব্রিফিং প্রদানকারী কর্মকতা ছিলেন লেঃ মীর আকিব মোস্তাফিজ, (এক্স), বিএন- নির্বাহী কর্মকর্তা বিসিজিএস তৌহিদ।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা