সারাদেশ

পদ্মায় বাল্কহেডে ডাকাতি, অস্ত্রের মুখে টাকা ও মোবাইল লুট

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল ট্রলার ঘাটসংলগ্ন পদ্মা নদীতে বালুবাহী একটি বাল্কহেডে ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার (৪ নভেম্বর) ভোরে ইঞ্জিনচালিত ট্রলারে আসা ১০ থেকে ১২ জনের একটি দল অস্ত্রের ভয় দেখিয়ে বাল্কহেডে থাকা লোকজনের কাছ থেকে নগদ ৭৫ হাজার টাকা ও তিনটি মুঠোফোন লুট করে নিয়ে যায়।

বাল্কহেডের মালিক বিল্লাল চৌকিদার জানান, বুধবার ভোর আনুমানিক ৪টা ৫০ মিনিটে হাসাইল ট্রলার ঘাটসংলগ্ন পদ্মা নদীতে তাঁদের বালুবাহী বাল্কহেডটি অবস্থান করছিল। এ সময় একটি ইঞ্জিনচালিত ট্রলারে করে ১০ থেকে ১২ জনের একটি দল এসে বাল্কহেডটির গতিরোধ করে। পরে অস্ত্রের ভয় দেখিয়ে বাল্কহেডে থাকা লোকজনের কাছ থেকে নগদ ৭৫ হাজার টাকা ও তিনটি মুঠোফোন ছিনিয়ে নেয় তারা।

বিল্লাল চৌকিদার বলেন, ভোর আনুমানিক ৪টা ৫০ মিনিটের দিকে একটি ইঞ্জিনচালিত ট্রলারে ১০-১২ জন ডাকাত আমাদের বাল্কহেড থামিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে নগদ ৭৫ হাজার টাকা ও তিনটি মোবাইল ফোন নিয়ে যায়। তাদের সবার মুখে মাস্ক থাকায় কাউকে চিনতে পারিনি।

তিনি আরও জানান, লুটপাট শেষে দ্রুত ট্রলারে করে ঘটনাস্থল ত্যাগ করে দুর্বৃত্তরা। এ ঘটনায় বাল্কহেডে থাকা লোকজন আতঙ্কিত হয়ে পড়েন।

এদিকে, পদ্মা নদীর হাসাইল অংশে ডাকাতির এ ঘটনায় নদীপথে চলাচলকারী নৌযান এবং বালুবাহী বাল্কহেডের মালিক-শ্রমিকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষ করে ভোর ও রাতের নির্জন সময়ে নদীপথে চলাচলকারী নৌযানের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। নদীপথে নিয়মিত টহল জোরদার, ডাকাতি প্রতিরোধ এবং জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

এ বিষয়ে টঙ্গীবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামীম আহমেদ মুঠোফোনে বলেন, ডাকাতির বিষয়টি আপনার মাধ্যমেই জানতে পারলাম। এখনো পর্যন্ত থানায় কোনো অভিযোগ হয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আর যেহেতু এটি নৌ-ডাকাতির ঘটনা, সেক্ষেত্রে বিষয়টি নৌ-পুলিশের আওতাধীন।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা