সারাদেশ
ভোলার ভেদুরিয়া ইউনিয়ন

চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেনের গনসংযোগ, শোডাউন

ভোলা প্রতিনিধি

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের প্রচারণা দিন দিন জমে উঠছে। গণসংযোগের মাধ্যমে প্রার্থীরা ভোটারদের কাছে নিজেদের পরিকল্পনা, উন্নয়নের রূপরেখা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরছেন। এরই ধারাবাহিকতায় ভেদুরিয়া গণসংযোগও ইউনিয়নজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।

এরই মধ্যে ইউনিয়ন পরিষদ (ইউপি)নির্বাচনকে সামনে রেখে ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেন গণসংযোগ, শোডাউন ও লিফলেট বিতরণ শুরু করেছেন।

সোমবার ( ২ নভেম্বর) বিকালে ভোলার ভেদুরিয়া ইউনিয়নের বারো তারিখ বাজার থেকে বের হয়ে গণসংযোগ টি শেরে বাংলা মার্কেটে গিয়ে শেষ হয়।

এসময় তিনি বিভিন্ন বাজারে লিফলেট বিতরন, স্থানীয়দের সাথে কুশল বিনিময় করেন। পরে বিভিন্ন

এলাকায় গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময়, মতবিনিময় এবং শুভেচ্ছা বিনিময় করছেন তিনি। এ সময় তিনি স্থানীয়দের সুখ-দুঃখ, বিভিন্ন সমস্যা ও উন্নয়নসংক্রান্ত প্রত্যাশার কথা মনোযোগ দিয়ে শুনছেন এবং নির্বাচিত হলে একটি সেবামুখী, স্বচ্ছ ও জবাবদিহিমূলক ইউনিয়ন পরিষদ গঠনের প্রত্যয় ব্যক্ত করছেন।

গণসংযোগকালে জাকির হোসেন বলেন ভেদুরিয়া ইউনিয়নের উন্নয়ন, সুশাসন নিশ্চিত করা এবং সাধারণ মানুষের দোরগোড়ায় নাগরিক সেবা পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য। আমি সবসময় মানুষের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকব। জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়েই নির্বাচনে অংশ নিতে চাই।

এ সময় তার সঙ্গে ভেদুরিয়া ইউনিয়ন বিএনপি সহ-সভাপতি ফজলুল হক গোরামী, প্রচার সম্পাদক রাসেল আকন সহ স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, সমর্থক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। ইউনিয়ন পরিষদের নির্বাচনকে ঘিরে বিভিন্ন এলাকায় গণসংযোগকে কেন্দ্র করে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

গণসংযোগ শেষে চেযারম্যান প্রার্থী জাকির হোসেন বলেন,দীর্ঘদিন ধরে এলাকার মানুষের উন্নয়নে কাজ করে যাচ্ছেন তিনি। স্থানীয় জনগণও তাঁকে ইতিবাচকভাবে গ্রহণ করেছেন বলে দাবি করেন এই সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী।

নিজের রাজনৈতিক অবস্থান তুলে ধরে জাকির হোসেন বলেন, তিনি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন। রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও সম্পৃক্ত ছিলেন। দলের দুঃসময়ে আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেছেন। এসব ত্যাগ, শ্রম ও রাজনৈতিক অবদান বিবেচনায় নিয়ে বিএনপি তাঁকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন দেবে বলে তিনি শতভাগ আশাবাদী।

দলীয় নেতাকর্মী ও স্থানীয় মানুষের উৎসাহে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলেও জানান তিনি।

নির্বাচিত হলে ভেদুরিয়া ইউনিয়নকে মাদক ও চাঁদাবাজিমুক্ত করার প্রতিশ্রুতি দিয়ে জাকির হোসেন বলেন, ভবিষ্যতে এ ইউনিয়নে শিল্পকারখানা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। এতে স্থানীয় তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। ব্যবসায়ীরা যাতে নির্ভয়ে এলাকায় শিল্পপ্রতিষ্ঠান গড়ে তুলতে পারেন, সে জন্য তাঁদের সর্বাত্মক সহযোগিতা করা হবে।

তিনি আরও বলেন, নির্বাচিত হলে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, চুরি ও ডাকাতি প্রতিরোধে কঠোর অবস্থান নেওয়া হবে। পাশাপাশি ইউনিয়নের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং নাগরিক অধিকার নিশ্চিত করতে কাজ করবেন তিনি। স্থানীয় মানুষের মতামত ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে ভেদুরিয়া ইউনিয়নকে একটি আদর্শ ইউনিয়নে রূপান্তর করাই তাঁর লক্ষ্য।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা