সারাদেশ

উলিপুরে ইয়াবা সেবনকালে আটক ১, দুইজনকে জরিমানা

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের উলিপুরে ইয়াবা সেবনের সময় সাব্বির হোসেন ওরফে সাহিদ (২৪) নামের এক যুবককে আটক করে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

ঘটনাটি ঘটেছে রোববার (১ নভেম্বর) রাতে দলদলিয়া ইউনিয়নের বেটুবাড়ি ভাটুয়ার কুঠি এলাকায়। আটককৃত সাব্বির ওই এলাকার এরশাদুল হকের ছেলে।

অপরদিকে অবৈধভাবে ইলেক্ট্রোফিশিং এর মাধ্যমে মাছ মারার দায়ে মিলন মিয়া (২৫) ও সাকিল মিয়া (২৩) নামের দু’জন ব্যাক্তির ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনাটি ঘটেছে একই দিনে দুপুরে সাহেবের আলগা কাজিয়ার চর এলাকায়। মিলন ও সাকিল ওই এলাকার হোসেন আলী মুন্সির ছেলে। অভিযান দুথটি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) এস এম মেহেদী হাসান।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভি‌ত্তিতে দলদলিয়া ইউনিয়নের বেটুবাড়ি ভাটুয়ার কুঠি এলাকায় সাব্বির হোসেন ওরফে সাহিদ নামের এক যুবক মাদকদ্রব্য সেবন করছেন তা জানতে পারেন। পরে ওই এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে সাব্বির হোসেনকে ইয়াবা সেবনরত অব¯’ায় আটক করে। এ সময় তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) ধারার সারনীর ১৬ নম্বর ধারায় ৬ মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়।

অপরদিকে একইদিনে সাহেবের আলগা কাজিয়ার চর এলাকায় অবৈধভাবে ইলেক্ট্রোফিশিং এর মাধ্যমে মাছ ধরছেন এমন খবর পেয়ে ওই এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে মিলন মিয়া ও সাকিল মিয়া নামের দু’জন ব্যাক্তির অর্থদণ্ড করা হয়। এ সময় তাদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ এর ৩(৩)(খ) ধারা লঙ্ঘনে ৫(১) ধারায় ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্টে প্রসিকিউশন দেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব শামিমা আক্তার। এ সময় সাহেবের আলগা পুলিশ ফাঁড়ির সদস্যরা সহযোগিতা করেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী উলিপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসান বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় এক জনকে দোষী সাব্যস্ত করে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড সহ পাঁচশত টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

অপরদিকে অবৈধভাবে ইলেক্ট্রোফিশিং এর মাধ্যমে মাছ মারার দায়ে দুথজন ব্যাক্তির পাঁচ হাজার মোট দশ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার বলেন, আটককৃত সাব্বির হোসেন ওরফে সাহিদ নামের যুবককে সোমবার (১ নভেম্বর) রাতেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা