সারাদেশ

নওগাঁয় অধ্যক্ষের পদত্যাগের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

নওগাঁ প্রতিনিধি

২০২৬ সালের প্রকাশিত ফলাফলে এবারে এইচএসসি পরীক্ষায় আশানুরূপ শিক্ষার্থী পাশ না করায় নওগাঁর সাপাহারে শিক্ষার্থীদের পাসের হার বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নের জন্য মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এছাড়া প্রতিষ্ঠানের বিভিন্ন অনিয়মের প্রতিবাদে অধ্যক্ষের পদত্যাগের দাবিও তোলা হয়েছে অনুষ্ঠিত ওই মানববন্ধনে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ভিওইল স্কুল অ্যান্ড কলেজের সামনে ভিওইল গ্রামবাসীর উদ্যোগে প্রতিষ্ঠানটির সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, প্রতিষ্ঠানে নিয়মিত ও যথাযথভাবে পাঠদান করা হয় না। পাঠদানের নির্ধারিত সময়ে শিক্ষকদের কেউ কেউ কলেজের বাইরে আড্ডা দিয়ে সময় কাটান এবং অনেক শিক্ষক যথাসময়ে প্রতিষ্ঠানে উপস্থিত হন না। এসব অনিয়ম ও দায়িত্বে অবহেলার কারণে শিক্ষার পরিবেশ ব্যাহত হচ্ছে এবং এইচএসসি পরীক্ষায় পাসের হার আশানুরূপ হচ্ছে না।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ সুরক্ষায় নিয়মিত পাঠদান নিশ্চিত করা, শিক্ষকদের দায়িত্বশীলতা বৃদ্ধি, শিক্ষার মানোন্নয়ন এবং পরীক্ষার ফলাফল উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি। একই সঙ্গে শিক্ষকদের অনিয়ম ও পাঠদানে অবহেলার দায় নিয়ে প্রতিষ্ঠানের অধ্যক্ষের পদত্যাগ দাবি করেন তারা। এ সময় শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা।

এ বিষয়ে ভিওইল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ বলেন, চলতি বছর কলেজের দুটি শাখা জেনারেল ও ভোকেশনাল থেকে মোট ৬৫ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে। তাদের মধ্যে ১৫ জন পরীক্ষার্থী পাস করেছে। এসব পরীক্ষার্থীদের মধ্যে অধিকাংশই কর্মজীবী। এ কারণে আশানুরূপ ফলাফল হয়নি। তবে আগামীতে ফলাফল ভালো হবে বলে আশা করছি।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা