সারাদেশ

দৃষ্টি প্রতিবন্ধী হয়েও জিপিএ-৫ পেয়েছেন মৌমি

তিমির বনিক,মৌলভীবাজার

পৃথিবীর আলো ও চোঁখে না দেখা দৃশ্য দেখার সৌভাগ্য হয়নি। তবে জন্মগত দৃষ্টিপ্রতিবন্ধকতাকে জয় করে নিজের মেধা মনন, সাহস ও অদম্য ইচ্ছাশক্তির জোরে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন তাহমিনা আক্তার মৌমি। এবারের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করে তিনি প্রমাণ করেছেন, দৃঢ় মনোবল থাকলে কোনো বাঁধাই স্বপ্নপূরণের পথে চূড়ান্ত প্রতিবন্ধকতা হতে পারে না।

সিলেট শিক্ষা বোর্ডে চলতি বছরের এইচএসসি পরীক্ষার সামগ্রিক পাসের হার কিছুটা নিম্নমুখী হলেও মৌমির এই অসাধারণ সাফল্য শিক্ষাঙ্গনে এক ব্যতিক্রমী ও অনুপ্রেরণাদায়ক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে।

তাহমিনা আক্তার মৌমি সিলেট সরকারি মদন মোহন কলেজের শিক্ষার্থী। তাঁর বাড়ি মৌলভীবাজারের জুড়ী উপজেলার জায়ফরনগর গ্রামে। তিনি আব্দুল আহাদ ও আমিনা আক্তার পুষ্প দম্পতির মেয়ে। ছোটবেলা থেকেই পড়ালেখার প্রতি অত্যন্ত মনোযোগী ছিলেন মৌমি।

বর্তমানে তিনি সিলেটে দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের কল্যাণে কাজ করা গ্রিন ডিসএবিল্ড ফাউন্ডেশনের (জিডিএফ) আবাসিক শিক্ষার্থী হিসেবে থেকে উচ্চশিক্ষা চালিয়ে যাচ্ছেন।

জিডিএফের নির্বাহী পরিচালক বায়েজিদ আহমদ খান সন্তোষ প্রকাশ করে বলেন, ‘মৌমি প্রথম শ্রেণি থেকেই আমাদের প্রতিষ্ঠানের আবাসিক শিক্ষার্থী হিসেবে আছেন। তার এই ব্যতিক্রমী ও গৌরবোজ্জ্বল সাফল্যে আমরা অত্যান্ত আনন্দিত ও গর্বিত।’

নিজের সাফল্যের অনুভূতি প্রকাশ করতে গিয়ে মৌমি বলেন,‘চোখে পৃথিবীর আলো দেখতে পাই না সত্যি। কিন্তু স্বপ্ন দেখার অধিকার তো সবারই আছে। এই অর্জন আমার একার নয়। আমার বাবা-মা, শিক্ষক এবং জিডিএফের প্রতি কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার নেই। শারীরিক সীমাবদ্ধতা যে পড়াশোনার পথে বাঁধা হতে পারে না, তা আমি কাজের মাধ্যমে প্রমাণ করতে চেয়েছি। ভবিষ্যতে আরও উচ্চশিক্ষা গ্রহণ করে দেশের সেবা করতে চাই।’

মেয়ের এমন অসাধারণ অর্জনে বাবা আব্দুল আহাদ বলেন, ‘আমার মেয়ে জন্ম থেকেই চোঁখে দেখে না। কিন্তু ওর পড়াশোনার প্রতি আগ্রহ দেখে আমরা কখনো ওকে পিছু হটতে দিইনি। আজ ওর এই সাফল্যে মা-বাবা হিসেবে আমরা কতটা গর্বিত, তা ভাষায় প্রকাশ করতে পারছি না। সবাই আমার মৌমির জন্য দোয়া করবেন, যেন সে তার লক্ষ্য পূরণ করতে পারে।’

দৃষ্টিশক্তি না থাকায় মৌমিকে এইচএসসি পরীক্ষায় অংশ নিতে হয়েছে শ্রুতিলেখকের সহায়তায়। এবারের পরীক্ষায় তাঁর শ্রুতিলেখক হিসেবে সহযোগিতা করেন পল্লব রায়। তিনি হাজী আব্দুস সাত্তার উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি উত্তীর্ণ একজন শিক্ষার্থী। মৌমির মুখে বলা উত্তরগুলো পরীক্ষার খাতায় লিখে দিয়ে তাঁর এই সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন পল্লব, ওর অসামান্য অবদান চিরদিন মনে থাকবে।

সাননিউজ/সুরাইয়া

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা