সারাদেশ

মনোহরদীতে ‘নারীর ক্ষমতায়ন ও শান্তি-সম্প্রীতি রক্ষায় নারীর ভূমিকা’ শীর্ষক আলোচনা

নরসিংদী  প্রতিনিধি

নরসিংদীর মনোহরদী ওয়েভ এর আয়োজনে নারীর ক্ষমতায়ন ও শান্তি-সম্প্রীতি রক্ষায় নারীর ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার মনোহরদী ওয়েভ এর আয়োজনে নারীর ক্ষমতায়ন ও শান্তি-সম্প্রীতি রক্ষায় নারীর ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মনোহরদী শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ওয়েভ এর সদস্য সৈয়দা সালেহা।

এতে মূল প্রবন্ধ পাঠ করেন ওয়েভ সদস্য হাসিনা হিমু। সভায় বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের ফিল্ড কোঅর্ডিনেটর রিপন আচার্য, ওয়েভ সদস্য হ্যাপি, আইভি রহমান, জান্নাতুল নাইম শিখা, শেখ জুয়েনা আক্তার টুম্পা, পিস অ্যাম্বাসেডর সাইদুর রহমান তসলিম, এমদাদুল হক টিটো, আসাদুজ্জামান নূর, মাসুদুর রহমান প্রমুখ। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়েভ, পিএফজি এবং ওয়াইপিএজি এর অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, দেশে নারী ও কন্যাশিশুদের ওপর প্রতিনিয়ত যে শারীরিক নির্যাতন চলছে তা থেকে নারীদের বাঁচাতে সমাজের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে; কারণ নারী না বাঁচলে মানব সভ্যতা ধ্বংস হয়ে যাবে। শ্রমবাজারে নারীর নিরাপদ অংশগ্রহণের পরিবেশ রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে। এবং নারী-পুরুষের সমান অংশগ্রহণে দেশকে এগিয়ে নিতে হবে।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা