সারাদেশ

ভোলায় ঐতিহ্যবাহী কবি গানের আসর শেষ হচ্ছে আজ

ভোলা প্রতিনিধি

ভোলা সদর উপজেলার দক্ষিণ বাপ্তা রতন মাহাজন বাড়ির আঙিনায় শুরু হয়েছে ঐতিহ্যবাহী ২৫৯ তম তিন দিনব্যাপী কবি গানের আসর। বৃহস্পতিবার সকালে পাল্টাপাল্টি যুক্তি, তর্ক আর গানে-গানে দুই কবিয়ালের লড়াইয়ে মধ্যে দিয়ে কবিগান শুরু হয়। গানের আসর হারমনিয়াম, গানের আসর হারমনিয়াম, ঢোল, বাঁশি, কাশা ও বেহালাসহ বিভিন্ন বাদ্যযন্ত্রের তালে আরও মনোমুগ্ধকর হয়ে ওঠে। দূর-দূরান্ত থেকে আসা শত-শত দর্শক শ্রোতা এ গান উপভোগ করেন।

রতন মাহাজন বাড়ির লেকজন মহাজনের বাড়ির উঠোনে ৩ দিনব্যাপী এ গানের আসরে আয়োজন করেন। শেষ হবে আজ শনিবার।

এবারের আসরে পালা গান পরিবেশন করছেন পিরোজপুর নাজিরপুর এর কবিয়াল রতন সরকার ও গোপালগঞ্জ জেলার কোটালিপাড়া গ্রামের নরত্তম সরকার।

এক সময়ের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কবি, জারি, সারি আর পালাগানের মাঝে বাঙালি তার প্রাণের আনন্দ খুঁজে পেত। কিন্তু বর্তমানে আধুনিকতার ছোঁয়ায় প্রায় বিলুপ্তির পথে এ সব জনপ্রিয় গান। তাই বাঙালীর ঐতিহ্যকে ধরে রাখতে ভোলায় আজও আয়োজন করা হচ্ছে কবিগানের আসর ।

আর এমন লোকজ উৎসবে যোগ দিয়েছেন বিভিন্ন এলাকা থেকে আগত নারী-পুরুষ, যুবক-বৃদ্ধসহ প্রায় হাজারোধিক শ্রোতা-দর্শক। আগামী শনিবার শেষ দিন লোকসমাগম আরো বাড়বে বলে আয়োজকরা জানান।

এ গানের আসরকে কেন্দ্র করে খাওয়াদাওয়ার পাশাপাশি, বসে গ্রামীণ মেলা। আড়াইশ’ বছরের বেশি সময় ধরে লক্ষীপূজার পর স্থানীয় গ্রামবাসী সম্মিলিতভাবে এ কবিগানের আয়োজন করেন। তাদের আয়োজন করা কবিগানের মাধ্যমে বাঙালির লোক সাংস্কৃতি বিকাশ ঘটবে বলে আশা প্রকাশ করেন আয়োজক কপিল দে।

কবি গান বাংলা লোক সংগীতে বিশেষ একধারা। যেখানে মুখে মুখে পদ রচনা করে তাত্ক্ষণিক সুর রচনা করে করে প্রতিযোগিতা হয়৷ আর কবিগান পরিবেশন কারিদের বলাহয় কবিয়াল।

একটা সময় গ্রাম বাংলায় নিয়মিত বসতো কবি গানের আসর। কিন্তু কালের বির্বতনে এখন বিরল। তবে ভোলার সদর উপজেলার দক্ষিণ বাপ্তা রতন মাহাজন বাড়ির আঙিনায় শুরু হয়েছে ঐতিহ্যবাহী ২৫৯ তম তিন দিনব্যাপী কবি গানের আসর সেই পুরানো ঐতিহ্যকে লালন করে আসছে। কবি গানের পাশাপাশি থাকে ছোট পরিসরে মেলা সহ নানা আয়োজন।

বিগত বছরগুলোর ধারাবাহিকতা এবছর কবি গানের আসর শুরু হয়। কবি গানকে গিরে ধর্ম বর্ন নির্বিশেষে সবার মাঝে উৎসবের আমেজ।

মাহাজনবাড়ির কবি গানের আয়োজক দের মধ্যে অন্যতম অপু জানান,প্রতি বছর মাহাজন বাড়ির কবি গানের আসরে আমাদের বাড়ির যত আত্মীয় স্বজন থেকে শুরু করে দূর দুরান্ত থেকে অনেকেই কবি গানের আসরে ছুটে আসেন। এমনকি আমাদের আশে পাশের হিন্দু মুসলিম সবাই শুনেতে আসেন কবি গান। এটা যেমন মাহাজন বাড়ির ঐতিহ্য তেমনি করে গ্রামীণ সংস্কৃতি চর্চার ঐতিহ্যবাহক। আমরা আশাকরি সরকার গ্রামীন এই সাংস্কৃতিক ধরে রাখার জন্য এগিয়ে আসবেন।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা