সারাদেশ

বোয়ালমারীতে শিশুকে শ্লীলতাহানির চেষ্টা, যুবকের বিরুদ্ধে মামলা

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের বোয়ালমারীতে পাঁচ বছর বয়সী এক শিশুকে পিপুল ফল দেওয়ার প্রলোভন দেখিয়ে মক্তবের একটি কক্ষে নিয়ে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ উঠেছে আল আমিন নামের এক যুবকের বিরুদ্ধে।

এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে ১০টার দিকে বোয়ালমারী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন। অভিযোগের পর থেকে অভিযুক্ত আল আমিন পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সোতাশী রেলগেটসংলগ্ন বাইতুন নুর মসজিদ মাদ্রাসায় এ ঘটনা ঘটে বলে শিশুটির পরিবারের জানায়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ঘটনার সময় শিশুটি মসজিদসংলগ্ন এলাকায় খেলতে গিয়ে পিপুল লতার পাকা লাল ফল সংগ্রহ করছিল। স্থানীয়ভাবে ফলটি ‘পিপুল মরিচ’ নামে পরিচিত। এ সময় আল আমিন শিশুটিকে আরও বেশি ফল দেওয়ার প্রলোভন দেখিয়ে হাত ধরে মাদ্রাসার মক্তবের মোতোয়াল্লির কক্ষে নিয়ে যান।

সেখানে শিশুটির পোশাক খুলে শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেওয়াসহ অশোভন আচরণের চেষ্টা করেন আল আমিন। একপর্যায়ে শিশুটি কান্নাকাটি ও চিৎকার করলে তাকে ছেড়ে দেওয়া হয়। পরে কান্নাকাটি করতে করতে বাড়ি ফিরে মায়ের কাছে ঘটনাটি জানায় শিশুটি। পরিবারের সদস্যরা তাকে নিয়ে ঘটনাস্থলে গেলে শিশুটি অভিযুক্ত আল আমিনকে শনাক্ত করে।

শিশুটির মা বলেন, খেলাধুলার জন্য পিপুল মরিচ সংগ্রহের সময় তার মেয়েকে ডেকে নিয়ে শ্লীলতাহানির চেষ্টা করা হয়েছে। চিৎকার করার পর আল আমিন তাকে ছেড়ে দেয়। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত, সন্তানের নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান তিনি।

অভিযুক্ত আল আমিন বর্ণিচর গ্রামের কাইয়ুম মাস্টারের ছেলে। বর্তমানে তিনি পরিবার নিয়ে সোতাশী গ্রামে তার নানা বিশিষ্ট আলেম মাওলানা নুর মোহাম্মদের বাড়িতে বসবাস করেন। অভিযোগের বিষয়ে জানতে তার বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি। এ সময় তার এক ফুফু বলেন, তার ভাতিজা কী করেছে, তা তারা দেখবেন। একই সঙ্গে বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ না করার অনুরোধ জানান।

আল আমিনের বোন অভিযোগ অস্বীকার করে বলেন, তার ভাই এ ধরনের কোনো ঘটনা ঘটায়নি। তিনি জানান, আল আমিন বর্তমানে বাড়িতে নেই এবং বিষয়টি নিজেদের মধ্যে মীমাংসার প্রস্তাব দেন।

ঘটনার খবর পেয়ে বোয়ালমারী থানার উপপরিদর্শক (এসআই) মিন্টু লস্কর ঘটনাস্থল পরিদর্শন করেন এবং শিশুটিসহ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। শিশুটির মা বাদী হয়ে রাতে থানায় মামলা করেছেন। আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

ফরিদপুর সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) এস এম মাসুদুজ্জামান বলেন, শিশুর নিরাপত্তার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার ও আইনানুগ ব্যবস্থা গ্রহণে পুলিশ কাজ করছে।

এ ঘটনায় শিশুর নিরাপত্তা নিশ্চিত করা এবং অভিযোগের নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা