সারাদেশ

নরসিংদীতে নানা কর্মসূচিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

নরসিংদী প্রতিনিধি

‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ পালিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) নরসিংদী সার্কেল ও জেলা সড়ক নিরাপত্তা কমিটির উদ্যোগে বর্ণাঢ্য রোড শো, আলোচনা সভা, দক্ষ পেশাদার চালকদের পুরস্কার প্রদানসহ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ১০টায় নরসিংদীর সাহেপ্রতাপ মোড়ে বর্ণাঢ্য রোড শোর আয়োজন করা হয়। পরে সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, ট্রাফিক আইন মেনে চলা এবং চালক ও সাধারণ মানুষের মধ্যে সড়ক নিরাপত্তাবিষয়ক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

কর্মসূচির অংশ হিসেবে জেলার চারজন দক্ষ পেশাদার গাড়িচালককে পুরস্কার প্রদান করা হয়। এ ছাড়া জেলা শহরের গুরুত্বপূর্ণ স্থানে সড়ক নিরাপত্তাবিষয়ক তথ্যচিত্র প্রদর্শন ও মাইকিংয়ের মাধ্যমে জনসচেতনতামূলক প্রচার চালানো হয়। বিকেলে সড়ক নিরাপত্তাবিষয়ক সচেতনতামূলক লিফলেট বিতরণ, যানবাহনে স্টিকার লাগানো এবং বিভিন্ন স্থানে ব্যানার প্রদর্শন করা হয়। একই সঙ্গে পরিবেশদূষণ রোধে জেলা প্রশাসন প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুহ. শাহনুর জামান, অতিরিক্ত জেলা প্রশাসক সিরাজুল ইসলাম, নিরাপদ সড়ক চাই (নিসচা) নরসিংদী জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট সোহরাব হোসেন ভূঁইয়া সোহাগ, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও আন্তজেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি সারোয়ার হোসেন মৃধা, ট্রাক-ট্রাকলরি-কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলম ভূঁইয়া, নরসিংদী আন্তজেলা সড়ক পরিবহন মালিক সমিতির সহ সভাপতি ও জেলা তাঁতি দলের সভাপতি হুমায়ুন কবির কামাল,আর্শিনগর মাইক্রোস্ট্যান্ডের সভাপতি আইয়ুব আলী এবং নরসিংদী জেলা বাস, মিনিবাস, মাইক্রোবাস ও কোচ শ্রমিক ইউনিয়নের প্রস্তাবিত কমিটির কোষাধ্যক্ষ কাজল খানসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর ও সংগঠনের প্রতিনিধিরা।

আয়োজকদের মতে, সড়ক দুর্ঘটনা রোধ, চালকদের দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা, ট্রাফিক আইন মেনে চলার প্রবণতা বৃদ্ধি এবং পথচারীসহ সাধারণ মানুষের মধ্যে নিরাপদ সড়ক বিষয়ে সচেতনতা গড়ে তোলাই দিবসটি পালনের মূল উদ্দেশ্য।

সড়ক দুর্ঘটনা কমিয়ে নিরাপদ ও শৃঙ্খলাপূর্ণ যাতায়াতব্যবস্থা গড়ে তুলতে চালক, যাত্রী, পথচারী এবং সংশ্লিষ্ট সব পক্ষকে সম্মিলিতভাবে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা