সারাদেশ
ইউপি নির্বাচন

শরণখোলায় প্রার্থী বিএনপি নেতা লিটনের মতবিনিময় সভা

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছে মনোনয়ন প্রত্যাশীরা। তারই ধারাবাহিকতায় বাগেরহাটের শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নে মতবিনিময় সভা করেছেন সাউথখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী শহিদুল আলম লিটন।

মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে উপজেলার সাউথখালী ইউনিয়নের বকুলতলা ওয়ার্ডে অনুষ্ঠিত হয় এ মতবিনিময় সভা। বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল সহকারে আসা নেতাকর্মীদের সরব উপস্থিতিতে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাউথখালী ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদুল আলম লিটন। চালিতাবুনিয়া ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি শেখ ওবায়দুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খলিলুর রহমান, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মতিয়ার রহমান মৃধা, উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, উত্তর দক্ষিণ তাফালবাড়ী ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ছরোয়ার হোসেন মুন্সি, উত্তর সাউথখালী ওয়ার্ড বিএনপির সভাপতি নাসির মুন্সি, সাধারণ সম্পাদক ওহিদুল হাওলাদার, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তরিকুল ইসলামসহ বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতৃবৃন্দ।

এ সময় শহিদুল আলম লিটন বলেন, দীর্ঘ ১৭ বছর রক্তচক্ষু উপেক্ষা করে দেশনায়ক তারেক রহমানের ডাকে সকল আন্দোলন সংগ্রামে নেতা কর্মীদের নিয়ে উপস্থিত থেকেছি। দলীয় সিদ্ধান্তে আমাকে মনোনীত করলে সাউথখালী ইউনিয়নের অবহেলিত জনগণের কল্যান সাধনে নিজের শেষ রক্তবিন্দু দিয়ে চেষ্টা করে যাবো।

উল্লেখ্য, শহিদুল আলম লিটন সাউথখালী ইউনিয়ন বিএনপির বর্তমান সভাপতি ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম শায়সের আলী হাওলাদারের পুত্র।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা