সারাদেশ

মন্দির মন্দির ঘুরে এতিমদেরকে নতুন টাকা উপহার চেয়ারম্যান প্রার্থীর

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর বদলগাছীতে শারদীয় দুর্গ উৎসবে আশরাফুল ইসলাম নয়ন নামে এক চেয়ারম্যান পদপ্রার্থীর মন্দির ঘুরে ঘুরে এতিম শিশুদের খুঁজে তাদের হাতে নতুন টাকার নোট তুলে দেওয়ার ঘটনা ঘটেছে। আর এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রশংসা ও আলোচনার সৃষ্টি হয়েছে।

চেয়ারম্যান পদপ্রার্থী আশরাফুল ইসলাম নয়ন বদলগাছী উপজেলার ৭ নং আধাইপুর ইউনিয়ন থেকে নির্দলীয় প্রার্থী হিসেবে প্রচারণা চালাচ্ছেন।

জানা যায়, চেয়ারম্যান পদপ্রার্থী আশরাফুল ইসলাম নয়ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গতকাল মঙ্গলবার রাতে আধাইপুর ইউনিয়নের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন এবং সনাতন ধর্মাবলম্বী মানুষদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। তবে প্রতিটি মন্দিরে যাওয়ার পরই তিনি কোনো কারণ না জানিয়ে কর্তৃপক্ষের মাধ্যমে মা অথবা বাবা হারা এতিম শিশুদের খোঁজ করতে থাকেন। আর কোনো এতিম শিশু সামনে এলেই বয়স অনুপাতে কারও হাতে একশত টাকা অথবা কারও হাতে দুইশত টাকার নতুন চকচকে নোট তুলে দেন। নতুন নোট পেয়ে এতিম শিশুরা আনন্দে উচ্ছ্বসিত হয়ে ওঠে। একদম চকচকে নতুন টাকার নোট পেয়ে এতিম শিশুদের বাঁধভাঙা আনন্দ আর তাদের মুখের হাসি ছুঁয়ে গেছে উপস্থিত সবাইকে। এ সময় সমস্ত মন্দির প্রাঙ্গণও খুশিতে ভরে ওঠে। এদিন ইউনিয়নের ১৬টি দুর্গা মন্দির ঘুরে শতাধিক এতিম শিশুর হাতে এই নতুন টাকার নোট তুলে দেন তিনি।

আর এমন মহতী উদ্যোগের জন্য চেয়ারম্যান প্রার্থী আশরাফুল ইসলাম নয়নকে নিয়ে ব্যাপক আলোচনা ও প্রশংসা ছড়িয়ে পড়ে।

স্থানীয়রা বলেন, এমন ব্যতিক্রমী ও মানবিক উদ্যোগ দেখে আমরা মুগ্ধ। রাজনীতির ঊর্ধ্বে উঠে এতিম ও দুস্থদের পাশে দাঁড়ানোর এই মানসিকতায় একজন খাঁটি মানবিক নেতার পরিচয় মেলে। আমাদের ইউনিয়নে এমন একজন মানবিক চেয়ারম্যানই প্রয়োজন, যিনি গরিব-দুঃখী ও অসহায় মানুষের মনের কষ্ট বুঝবেন এবং যেকোনো প্রয়োজনে তাদের পাশে এসে দাঁড়াবেন।

চেয়ারম্যান প্রার্থী আশরাফুল ইসলাম নয়ন নিজের অনুভূতি প্রকাশ করে বলেন, "যার বাবা-মা নেই, এই পৃথিবীতে তার আগলে রাখার মানুষ খুবই কম। এতিম শিশুদের হাতে যখন নতুন কড়কড়ে নোট তুলে দেওয়া হয়, তখন তাদের মুখে যে নিষ্পাপ আনন্দের হাসি ফুটে ওঠে, সেটিই আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। একজন শিশু যখন নতুন নোটের স্পর্শ পেয়ে আনন্দে আত্মহারা হয়, তখন সেই আনন্দ আমার হৃদয়ে গভীরভাবে অনুভূত হয়। আর এই কাজ শুধু আমি আজকে করছি না, দীর্ঘদিন যাবৎ আমি প্রতিটি পূজা ও ঈদে আমার সামর্থ্য অনুযায়ী করে আসছি।

আমার নিজের অর্থায়নে ২০১০ সালে নিজ উদ্যোগে 'মানুষ মানুষের জন্য' ফাউন্ডেশন গঠন করি। এই ফাউন্ডেশনের উদ্যোগে আমার সামর্থ্য অনুযায়ী মানবিক কাজগুলো করার চেষ্টা করি। এতে আমার আত্মতৃপ্তি হয়, আমার ভালো লাগে। আমি আগামীতে চেয়ারম্যান হলেও এ কাজ অব্যাহত থাকবে, না হলেও অব্যাহত থাকবে। এটি আমার মনের তৃষ্ণা মেটায়।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা