সারাদেশ

সিলেটে ধানক্ষেত থেকে লাশ উদ্ধার, আটক ৫

নিজস্ব প্রতিনিধি, সিলেট : সিলেট গোয়াইনঘাটে নিখোঁজের দু’দিন পর ধানক্ষেত থেকে রাসেল (২০) নামে এক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সন্দেহবাজন ৫ জনকে আটক করা হয়।

শুক্রবার (১৬ অক্টোবর) ;দুপুরে জাফলং কান্দুবস্তির একটি ধানক্ষেত থেকে রাসেলের লাশ উদ্ধার করা হয়। নিহত রাসেল সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের বেতাগড়া গ্রামের সবুর মিয়ার ছেলে। তিনি পেশায় বালু শ্রমিক ছিলেন।

আটককৃতরা হলেন- সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের তরং গ্রামের মৃত শানুর মিয়ার ছেলে মেহেদী হাসান (২৫), একই ইউনিয়নের বেতাগড়া গ্রামের আব্দুল কালামের ছেলে ইব্রাহিম মিয়া (৩০) একই গ্রামের মো. রইচ উদ্দিনের ছেলে সুলেমান মিয়া (৩৫), তরং গ্রামের আব্দুস ছালামের ছেলে নজির হোসেন (২৮) ও মৃত জামাল মিয়ার ছেলে শাহিদুল ইসলাম (২৬)।

গোয়াইনঘাট থানার ওসি আব্দুল আহাদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের জন্য রাসেলের লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত ৫ জনকে আটক করেছে পুলিশ। তারা প্রাথমিকভাবে হত্যাকান্ডের কথা স্বীকার করেছে।

সান নিউজ/এক/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

হাসিবের ওপর হামলা, ছাত্রলীগের হাবিবসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বেড়াতে এসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক...

সকল অপতৎপরতা দমনে কঠোর বার্তা মুন্সীগঞ্জের নবাগত এসপির

মুন্সীগঞ্জে মাদক, চাঁদাবাজি, ছিনতাই ও কিশোর গ্যাংয়...

তারেক রহমানের বাসার কাছে হাসিনার নামে স্লোগান, ৩ মাতাল আটক

রাজধানীর গুলশানে প্রধানমন্ত্রীর বাসভবন থেকে প্রায়...

উলিপুরে নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

কুড়িগ্রামের উলিপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও...

সাটুরিয়ায় পর্যটন সার্কিট গঠনে অংশীজনদের সঙ্গে পরামর্শ সভা

​মানিকগঞ্জের পর্যটনশিল্পের সম্ভাবনাকে কাজে লাগিয়ে...

তুর্কি প্রেসিডেন্টের নৈশভোজে অংশ নিলেন প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা

তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও ফার্স্ট...

ডিসেম্বরের মধ্যেই মালয়ে‌শিয়ায় কর্মী পাঠানো শুরুর আশা সরকারের

বন্ধুরাষ্ট্র মালয়েশিয়ায় কর্মী প্রেরণের জন্য এখন পর...

নিষিদ্ধ আ’লীগকে পুলিশের গোপন তথ্য দিতেন চট্টগ্রামের এসপি!

চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা