সারাদেশ

পাসপোর্ট করতে এসে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খুন

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম থেকে ঢাকায় পাসপোর্ট করতে এসে দালালদের খপ্পরে পরে খুন হয়েছে আজিজুল ইসলাম মেহেদী (২৪) নামের এক যুবক। রাজধানীর হাতিরঝিল লেক থেকে তার লাশ উদ্ধার করেছে হাতিরঝিল থানা পুলিশ। পরিবারের পক্ষ থেকে অভিযোগ করে বলা হচ্ছে তাকে খুন করা হয়েছে।

মৃত আজিজুল ইসলাম মেহেদী চট্টগ্রাম সন্দ্বীপ উপজেলার বাউরিয়া গ্রামের ফখরুল ইসলামের একমাত্র ছেলে। চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের মাস্টার্সের ছাত্র।

মঙ্গলবার (১৩ অক্টোবর) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আজিজুল ইসলাম মেহেদীর মরদেহ শনাক্ত করে তার পরিবার।

মেহেদীর পরিবার সূত্রে জানা যায়, গত শনিবার বিকেল ৫টার দিকে চট্টগ্রাম থেকে পাসপোর্ট করার কথা বলে ঢাকায় আসে। পরে বনশ্রীতে তার বন্ধুর বাসায় উঠে। রোববার ভোরে বাসা থেকে বের হয় মেহেদী। এরপর থেকেই তারা কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না এবং তার ফোন নম্বরও বন্ধ পাওয়া যাচ্ছিল।

সর্বশেষ সোমবার সকাল ৬টার দিকে পুলিশ তাদের জানায় মেহেদীর মরদেহ উদ্ধারের বিষয়ে। পরে মঙ্গলবার তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে এসে মরদেহ শনাক্ত করেন। মেহেদীর খালাতো ভাই মো. শাকিল বলেন, মেহেদী লেখাপড়ার পাশাপাশি পরিচিতদের পাসপোর্টের কাজ করে দিত বলে জানতাম। পরিচিত কারো পাসপোর্টের কোনো সমস্যা থাকলে সে বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করে ঠিক করতো। এখন কে বা কারা তাকে এভাবে হত্যা করেছে তা বলতে পারি না।

তিনি বলেন, আমরা ঢামেক হাসপাতাল সূত্রে জানতে পেরেছি তাকে শ্বাসরুদ্ধ করা হয়েছে। আমাদের ধারণা সে পাসপোর্ট করানোর জন্য এসে দালালদের খপ্পরে পড়েছে। আর এর কারণেই তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। আমরা এ বিষয়ে হাতিরঝিল থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছি।

এ বিষয়ে তেজগাঁও শিল্পাঞ্চল জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) হাফিজ আল ফারুক বলেন, বিষয়টি আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছি। এ বিষয়ে আমাদের তদন্ত চলমান রয়েছে। আশাকরি দ্রুত এর রহস্য উদঘাটন করতে পারব।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

হাসিবের ওপর হামলা, ছাত্রলীগের হাবিবসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বেড়াতে এসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক...

সকল অপতৎপরতা দমনে কঠোর বার্তা মুন্সীগঞ্জের নবাগত এসপির

মুন্সীগঞ্জে মাদক, চাঁদাবাজি, ছিনতাই ও কিশোর গ্যাংয়...

তারেক রহমানের বাসার কাছে হাসিনার নামে স্লোগান, ৩ মাতাল আটক

রাজধানীর গুলশানে প্রধানমন্ত্রীর বাসভবন থেকে প্রায়...

দীর্ঘ ৯ বছরের পথচলার আবেগঘন ম্মৃতিচারণ পলাশের

বাংলাদেশের নাট্যজগতে দীর্ঘ প্রায় এক দশক ধরে রাজত্ব করা এবং দর্শকদের হৃদয়ে স...

উলিপুরে নমুনা শস্য কর্তনে হেক্টরে ফলন সাড়ে ৪ মেট্রিক টন ধান

কুড়িগ্রামের উলিপুরে ধানের ফলন নির্ধারণে নমুনা শস্য...

কমলগঞ্জে ডিবির অভিযানে ইয়াবাসহ দু'জন গ্রেপ্তার

মৌলভীবাজারের কমলগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পু...

হাতিয়ায় এনজিও’র পরিচালকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

নোয়াখালীর হাতিয়ায় মৃত অজিফা খাতুনের ৪৮ শতাংশ জমি জ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা