সংগৃহিত ছবি
সারাদেশ

কোম্পানীগঞ্জ ব্যাংকার্স ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত

গিয়াস রনি, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীতে ব্যাংকার্স ফোরাম কোম্পানীগঞ্জের ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ মার্চ) বিকেলে উপজেলার বসুরহাট বাজারের একটি রেস্তোরাঁয় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। কোম্পানীগঞ্জ-কবিরহাট উপজেলার ৩১টি ব্যাংক শাখার কর্মকর্তারা এ অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন।

আরও পড়ুন: আজ ঐকমত্য কমিশন-রাজনৈতিক দলের বৈঠক

ব্যাংকার্স ফোরাম কোম্পানীগঞ্জের নবনির্বাচিত সভাপতি ও ওয়ান ব্যাংক পিএলসি বসুরহাট শাখার এভিপি এন্ড হেড অব বাঞ্চ মোহাম্মদ মশিউর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ব্যাংকার্স ফোরাম কোম্পানীগঞ্জের প্রতিষ্ঠাতা সভাপতি ও ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি সোনাগাজী শাখার এসএভিপি এন্ড হেড অব বাঞ্চ মনছুরুল আলম।

এ সময় আরও বক্তব্য রাখেন, ব্যাংকার্স ফোরাম কোম্পানীগঞ্জের নবনির্বাচিত সাধারণ সম্পাদক অগ্রণী ব্যাংক পিএলসি বসুরহাট শাখার এসপিও ব্যবস্থাপক মোহাম্মদ হাফিজ উদ্দিন ভূঞা, আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি বসুরহাট শাখার এভিপি এন্ড হেড অব ব্রাঞ্চ মো.আবু তাহের প্রমূখ।

অনুষ্ঠানে বিভিন্ন ব্যাংকের ম্যানেজার ও ম্যানেজার অপারেশন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গ্রাহক সেবা নিশ্চিত করার মাধ্যমে অর্থনৈতিক সচ্ছলতা বজায় রাখার উদ্দেশ্যে গ্রাহক সেবা সহজতর করার লক্ষে পরামর্শ গুলো তুলে ধরেন। চলমান ব্যাংক পদ্ধতির সার্বিক উন্নয়নে সরকারের যে কোন কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করেন সংগঠনের নেতৃবৃন্দ।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা