‘ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে মিন্নিকে’
সারাদেশ

‘ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে মিন্নিকে’

নিজস্ব প্রতিবেদক:

‘মিন্নি আসলে ষড়যন্ত্রের শিকার। তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাকে ফাঁসানো হয়েছে। আদালতের রায়েও সে মুক্তি পায়নি। এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করা হবে। আশা করি, উচ্চ আদালত থেকে মিন্নি খালাস পাবে। আমি আবারও বলছি, মিন্নি নিরপরাধ।’

বরগুনায় দিনদুপুরে প্রকাশ্যে শাহ নেওয়াজ রিফাত শরীফকে কুপিয়ে হত্যার মামলায় নিহতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নির ফাঁসির রায়ের পর গতকাল বৃহস্পতিবার (০২ অক্টোবর) তাঁর আইনজীবী জেড আই খান পান্না এসব কথা বলেছেন। তিনি হাইকোর্টে মিন্নির জামিনের আবেদনের পক্ষে শুনানি করেছিলেন।

সুপ্রিম কোর্টের এই সিনিয়র আইনজীবী গতকাল জানান, রিফাত শরীফ হত্যা মামলায় মিন্নিসহ ৬ জনকে ফাঁসির রায় দেওয়া হয়েছে। চারজনকে খালাস দেওয়া হয়েছে। এই রায়ে মিন্নিকে সাজা দেওয়ার ক্ষেত্রে তাঁর ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দি ব্যবহার করা হয়েছে। অথচ এই স্বীকারোক্তিমূলক জবানবন্দি কিভাবে নেওয়া হয়েছে তা তো আগেই আদালতে দাঁড়িয়ে মিন্নি বলে দিয়েছেন। তাঁকে ক্রসফায়ারের ভয় দেখিয়ে আগে থেকে লিখে আনা কাগজে তাঁর স্বাক্ষর নেওয়া হয়েছে।

অ্যাডভোকেট পান্না বলেন, ‘রিফাত নিহত হওয়ার পর গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলো যে মাদক নিয়ে নয়ন বন্ডের সঙ্গে রিফাতের বিরোধ ছিল। তাদের অভ্যন্তরীণ কোন্দলের কারণেই এই খুনের ঘটনা। আমার কাছে ভিডিও ক্লিপ আছে যেখানে দেখা যায়, নয়ন বন্ড ও রিফাত মাদকের কারণে একসঙ্গে গ্রেপ্তার হয়েছিল। অথচ এ মামলায় মাদক ও মাদকের গডফাদারদের আড়াল করা হয়েছে।’

এই আইনজীবী বলেন, ‘মিন্নিকে থানায় বা জেলগেটে জিজ্ঞাসাবাদ করা হয়নি। তাকে পুলিশ লাইনসে ডেকে নিয়ে আটকে রেখে মানসিক নির্যাতন করে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে স্বাক্ষর নেওয়া হয়েছে। আরেকটি বিষয়, মিন্নির জবানবন্দির আগেই এসপি বলে দিলেন যে মিন্নি হত্যার কথা স্বীকার করেছে। একজন এসপি এটা কিভাবে বলেন? এ কারণেই আমি বলছি, মিন্নি আগাগোড়া ষড়যন্ত্রের শিকার। এ জন্য রায়ের আগে ফোন করে মিন্নি ও তার বাবাকে বলেছি মানসিকভাবে প্রস্তুতি নিতে। এ ধরনের একটা রায় আসতে পারে।’

সান নিউজ/আরএইচ | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা