আবারও শিমুলিয়া-কাঁঠালবাড়ী ফেরি চলাচল বন্ধ
সারাদেশ

আবারও শিমুলিয়া-কাঁঠালবাড়ী ফেরি চলাচল বন্ধ

নিজস্ব প্রতিনিধি:

শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল আবারও বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) বেলা পৌনে ১১টার দিকে নাব্য সঙ্কটে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। এতে দক্ষিণাঞ্চলে ২১ জেলার মানুষ পড়েছে চরম দুর্ভোগে। দুই পাড়ে আটকা পড়েছে ট্রাক, কাভার্ডভ্যান ও পিকআপসহ নানা রকমের পণ্যবাহী যান। এছাড়াও প্রচণ্ড গরমের মধ্য হাজার হাজর মানুষ সীমাহীন কষ্ট করছেন। জীবনের ঝুঁকি নিয়ে অনেকে গাড়ি রেখেই লঞ্চ ও স্পিডবোটে পদ্মা পার হচ্ছে।

মোটরসাইকেল আরোহীরা বেশী বিপাকে। ৭০ টাকার স্থলে ঝুঁকি নিয়ে ট্রলারে করে ৫শ' টাকা খরচায় নদী পার হচ্ছেন তারা। আবার অনেকে ফিরে যাচ্ছেন।

বিআইডব্লিউটিসির এজিএম মো. সফিকুল ইসলাম জানান, ‘ফেরি কুমিল্লা’ কাঁঠালবাড়ি ঘাট থকে বৃহস্পতিবার সকাল পৌনে ৭টায় ছেড়ে আসে। নাব্য সঙ্কটের কারণ এই ফেরি শিমুলিয়া ঘাটে পৌঁছায় সাড়ে ১০টায়। পরবর্তীতে চ্যানেলে পানি কম থাকায় পৌনে ১১টা থেকে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়।

বিআইডব্লিউটি এর পক্ষ থেকে বলা হয়েছে, নাব্যতা ফেরাতে ড্রেজিং চলছে শিগগিরই পদ্মা সেতু চ্যানেলটি ফেরি চলাচল উপযোগী করা সম্ভব হবে। নাব্য সঙ্কটে গত ২৮ দিনে এ নিয়ে ৫ দফায় ফেরি বন্ধ থাকলো ১৬ দিন। আর রাতে ফেরি বন্ধ টানা ৩৪ দিন ধরে। যে কদিন দিনের বেলায় ফেরি চলাচল করেছে তাও রো রো বা ডাম্প ফেরি চলতে পারেনি। শুধু ছোট আকারের ফেরি চলেছে। এখন তাও বন্ধ হয়ে গেলো।

এদিকে ঘাটে এসে বিড়ম্বনায় পড়াতে বিআইডব্লিউটিএ কে দায়ী করছেন ভুক্তভোগীরা।

সান নিউজ/ বিএম | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা