সংগৃহীত ছবি
সারাদেশ

চট্টগ্রামের আনোয়ারা কলোনিতে আগুন

জেলা প্রতিনিধি: চট্টগ্রাম জেলার শাহ আমানত সেতু এলাকায় পাশে আনোয়ারা কলোনিতে অগ্নিকাণ্ডের ঘটনায় ১৭টি ঘর পুড়ে গেছে। এ সময় ফায়ার সার্ভিসের ধারণা, মশার কয়েল থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে।

সোমবার (২১ অক্টোবর) সাড়ে ৫টায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করে।

আরও পড়ুন: সেনা হত্যায় ৩ জনের মৃত্যুদণ্ড

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ জানান, শাহ আমানত সেতুর কর্ণফুলি নদীর পাড়ে একটি কলোনিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই খবর পেয়ে আমরা মোট ৬টি ইউনিট নিয়ে মুভ করি। কিন্তু তাৎক্ষণিক উপস্থিত হওয়ায় আগুনের ব্যাপকতা কম ছিলো। সেই জন্য ৩টি ইউনিট দিয়ে আগুন নির্বাপণ করা হয়েছে। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

তিনি আরও বলেন, এই আগুনে ওই কলোনির (১৬-১৭টি) ঘর পুড়ে গেছে। তার পাশে আরও (৫০-৬০টি) ঘর ছিলো। এ সময় বিলম্ব হলে সেই গুলোও পুড়ে যেতো। এরপর সন্ধ্যা সাড়ে ৬টায় আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হই। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলতে হবে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা