টেকনাফ জঙ্গল থেকে সাড়ে ৩ লাখ পিস ইয়াবা উদ্ধার
সারাদেশ

টেকনাফ জঙ্গল থেকে সাড়ে ৩ লাখ পিস ইয়াবা উদ্ধার

নিজস্ব প্রতিনিধিঃ

টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা সীমান্ত এলাকা দিয়ে মিয়ানমার থেকে পাচারের সময় সাড়ে ৩ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

যার আনুমানিক মূল্য ১০ কোটি ৫০ লাখ টাকা প্রায়। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে হ্নীলা ইউনিয়নের লেদার ছ্যুড়িখাল সংলগ্ন নাফ নদীর তীর এলাকা থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যে এসসব তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে হ্নীলা ইউনিয়নের লেদার ছ্যুড়িখাল এলাকার নাফনদী দিয়ে মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে প্রবেশ হতে পারে। এমন তথ্যের ভিত্তিতে লেদা বিওপির একটি বিশেষ টহলদল ওই এলাকায় গমন করে গোপনে অবস্থান নেন। কিছুক্ষণ পর আনুমানিক রাত ৯টার সময় মিয়ানমার হতে নৌকাযোগে কয়েকজন ব্যক্তিকে ছ্যুড়িখাল সংলগ্ন কেওড়া জঙ্গল পার হতে দেখে অবস্থানরত টহলদলের সদস্যরা তাদের ধরার জন্য খাল পার হয়ে কেওড়া জঙ্গলে প্রবেশ করে তাদের চ্যালেঞ্জ করে। এমন সময় মাদক পাচারকারীরা দূর থেকে টহলদলের উপস্থিতি টের পেয়ে অন্ধকারের সুযোগে নৌকা বিপরীত দিকে ঘুরিয়ে নিয়ে শূণ্য রেখা অতিক্রম করে মিয়ানমারের অভ্যন্তরে চলে যায়। পরবর্তীতে টহলদল বর্ণিত স্থানে কেওড়া জঙ্গল তল্লাশী করে ৪টি প্লাস্টিকের বস্তা উদ্ধার করে। এরপর বস্তাগুলো তল্লাশী করে ৩ লাখ ৫০ হাজার পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

উদ্ধারকৃত ইয়াবাগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে, যা পরবর্তীতে উর্দ্ধতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি ও স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে বলে জানান লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান।

সান নিউজ/ বিএম | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

সকল অপতৎপরতা দমনে কঠোর বার্তা মুন্সীগঞ্জের নবাগত এসপির

মুন্সীগঞ্জে মাদক, চাঁদাবাজি, ছিনতাই ও কিশোর গ্যাংয়...

তারেক রহমানের বাসার কাছে হাসিনার নামে স্লোগান, ৩ মাতাল আটক

রাজধানীর গুলশানে প্রধানমন্ত্রীর বাসভবন থেকে প্রায়...

হাসিবের ওপর হামলা, ছাত্রলীগের হাবিবসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বেড়াতে এসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক...

অজিত দোভালের বিরুদ্ধে মার্কিন আদালতের সমন

মার্কিন আদালতের একটি দেওয়ানি সমনকে কেন্দ্র করে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যকার...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা