সংগৃহীত ছবি
সারাদেশ

বাধাগ্রস্ত হচ্ছে বঙ্গবন্ধু স্মৃতি সংসদ

জেলা প্রতিনিধি: ঝালকাঠি সদর উপজেলার গাবখান ধানসিঁড়ি ইউনিয়নের চরভাটারাকান্দা গ্রামের বঙ্গবন্ধু স্মৃৃতি সংসদ নামে নির্মানাধীন আধাপাকা একটি ক্লাব ভবনের সাইন বোর্ড সরানোকে কেন্দ্র করে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় একটি মাদক ব্যবসায়ীদের রোষানলে পরে এই ক্লাবটি এখন বন্ধের পথে। এই জনকল্যানমুলক ক্লাবটি নির্মিত হওয়ায় ঐ এলাকায় মাদক ব্যবসা ও অনৈতিক কর্মকান্ড পরিচালনা করতে না পারায় একটি চক্র প্রশাসনকে ভুল বুঝিয়ে এ ক্লাবটি বন্ধের পায়তারা চালিয়ে আসছে। এতেই এলাকাবাসীর মাঝে ক্ষোভের সৃষ্টি হয়।

আরও পড়ুন: ঝড়ে লন্ডভন্ড সিংড়া

এদিকে এলাকাবাসী ও ক্লাব কর্তৃপক্ষ বলেছেন, এলাকার শান্তি শৃঙ্খলা, বঙ্গবন্ধুর স্মৃতি রক্ষায় ক্লাবটি দীর্ঘদিন ধরে সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ড পরিচালিত হয়ে আসছে। এই ক্লাবে এলাকার যুবক ও প্রবীনরা নানামুখী প্রশিক্ষণ গ্রহন করে আসছে। যেহেতু পাশেই একটি সরকারী আবাসন প্রকল্প। এখানে দিন দিন অপরাধ প্রবনতা বেড়েই চলছে। এ ক্লাবটির মাধ্যমে খোলাধুলা ও চিত্তবিনোদনের মাধ্যমে অপরাধ প্রবণতারোধে ক্লাবটি এলাকার সর্বসাধরনের কাছে জনপ্রিয় হয়ে ওঠে। এদিকে একটি চক্র বঙ্গবন্ধুর স্মৃতি মুছে ফেলতে নানামূখী চক্রান্ত শুরু করে। এলাকাবাসি ও ক্লাব কর্তৃপক্ষের অনুরোধে সম্প্রতি ক্লাবের পৃষ্ঠপোষক প্রবাসী প্রিন্স মিলন মাহমুদের অর্থায়নে আধাপাকা ভবন নির্মানের জন্য কাজ শুরু হয়।

আরও পড়ুন: ট্রেনের বগি লাইনচ্যুত

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে ক্লাবটিতে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আওতায় নারীর ক্ষমতায়ন, যুব উন্নয়ন অধিদপ্তরের আওতায় যুবকদের স্বাবলম্বী করতে নানামুখী প্রশিক্ষণসহ বিভিন্ন জাতীয় দিবস উদযাপন হয়ে আসছে। সম্প্রতি ক্লাবটিতে আধাপাকা ভবনে রুপান্তরিত করতে গেলে এলাকার একটি মহলের চোখে বাঁধে।

ক্লাবের সভাপতি বলেন, এ ক্লাবটি প্রতিষ্ঠা হওয়ার পর থেকে এলাকার মাদক নির্মুলে কঠোর ভুমিকা পালণ করে আসায় একটি চক্র ক্লাবের বিরুদ্ধে উঠে পরে লাগে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা