আর্টস

৯ জুলাই বৃহস্পতিবার, কেমন যাবে আপনার আজকের দিন

বিনোদন ডেস্কঃ

মেষ রাশি (মার্চ ২১ থেকে এপ্রিল ২০ অথবা চৈত্র ৮ থেকে বৈশাখ ৭):

আজ সারাদিন অশান্তি থেকে সাবধান থাকুন। পেটের কোনও কষ্ট বৃদ্ধি পেতে পারে, বুদ্ধির ভুলের জন্য কোনও ক্ষতি। ব্যবসার দিকে মহাজনের সঙ্গে বিবাদ। শরীর নিয়ে কোনও কষ্ট। বুদ্ধির জোরে শত্রু জয়। ভাই বোনে সম্পত্তি নিয়ে বিবাদ। সম্মান নিয়ে টানা টানি। প্রেমের কোনও সম্পর্কে উন্নতি হতে পারে। বাড়িতে অতিথি আসতে পারে।

বৃষ রাশি (এপ্রিল ২১ থেকে মে ২০ অথবা বৈশাখ ৮ থেকে জ্যৈষ্ঠ ৬):

আর্থিক ব্যপারে কোনও সাহায্য পেতে পারেন। আজ সম্মান নষ্ট হওয়ার সম্ভাবনা। সারাদিন কোনও একটি কাজে বার বার ব্যস্ত হতে হবে। চাকরির কোনও শুভ যোগাযোগ আসতে পারে। আজ ভ্রমণে বাধা আসতে পারে। সারাদিন কোনও প্রিয়জনের জন্য মন খারাপ থাকবে। খেলাধূলার দিকে শুভ পরিবর্তন। পেটের কোনও সমস্যা। কিছু খরচ বাড়তে পারে।

মিথুন রাশি (মে ২১ থেকে জুন ২০ অথবা জ্যৈষ্ঠ ৭ থেকে আষাঢ় ৬):

সকালের দিকে মা-বাবার সঙ্গে কোনও ছোট কারণে তর্ক। ব্যবসায় কোনও বাড়তি যোগাযোগ। দুপুরের পরে কিছু পাওনা আসতে পারে। সম্পত্তি্র ব্যপারে কোনও চাপ বৃদ্ধি। অপরের কোনও উপকারের জন্য খরচ বৃদ্ধি। ব্যবসার দিকে কিছু উন্নতি আসতে পারে। চাকরির স্থানে জটিলতা বাড়তে পারে। ঋণ গ্রহণের জন্য বিশেষ আলোচনা।

কর্কট রাশি (জুন ২১ থেকে জুলাই ২০ অথবা আষাঢ় ৭ থেকে শ্রাবণ ৫):

সকালের দিকে আজ অযথা ব্যয় বাড়তে পারে। কোনও কাজে বার বার চেষ্টা করা বৃথা হবে। আজ শরীরে কোনও কষ্ট অবহেলা করবেন না। আইনি কোনও কাজের জন্য ভাল সুযোগ আসতে পারে। বিলাসিতার জন্য খরচ বাড়তে পারে। বাড়িতে কোনও বিবাদের জন্য মানসিক কষ্ট। ব্যবসার দিকে মনে একটু শান্তি পাবেন আজ। বিবাহ ব্যপারে কোনও যোগাযোগ হতে পারে। চিকিৎসার জন্য খরচ বাড়তে পারে।

সিংহ রাশি (জুলাই ২১ থেকে অগাস্ট ২০ অথবা শ্রাবন ৬ থেকে ভাদ্র ৫):

কোনও অনিষ্ট থেকে সাবধান থাকুন। আত্মীয়ের সঙ্গে বিবাদ হতে পারে। তবে দাম্পত্য জীবনে কোনও সুখের খবর আসতে পারে। দুপুরের পরে আর্থিক ব্যপারে সুবিধা পাবেন। আজ সকালের দিকে কোনও খরচ বাড়তে পারে। শিক্ষকদের জন্য শুভ সময়। প্রেমের ব্যপারে চাপ আসতে পারে। প্রতিবেশীর সঙ্গে বিবাদে যাবেন না। পড়াশোনার জন্য আজ ভাল সুযোগ আসতে পারে।

কন্যা রাশি (আগস্ট ২১ থেকে সেপ্টেম্বর ২০ অথবা ভাদ্র ৬ থেকে আশ্বিন ৫):

গান-বাজনা নিয়ে যাঁরা কাজ করেন, তাঁদের জন্য কোনও সুযোগ আসতে পারে। নতুন কোনও বন্ধুর জন্য মনে আনন্দ। স্ত্রীর কোনও কাজের জন্য মনে শান্তি মিলতে পারে। আর্থিক চাপ থাকবে। কোনও মহিলার জন্য বাড়িতে বিবাদ বাধতে পারে। নেশা থেকে একটু দূরে থাকুন। ব্যবসার দিকে ভাল কিছু ঘটতে পারে। চাকরির স্থানে উন্নতির যোগাযোগ। বাড়তি কিছু খরচ হতে পারে।

তুলা রাশি (সেপ্টেম্বর ২১ থেকে অক্টোবর ২০ অথবা আশ্বিন ৬ থেকে কার্তিক ৫):

আজ যে কোনও শুভ কাজে যেতে পারেন। আজ অর্থ উপার্জনের ভাগ্য ভাল হবে। সারা দিন সাংসারিক শান্তি বজায় রাখার চেষ্টা করুন। অযথা কোনও ঝামেলায় জড়িয়ে পরতে পারেন। সন্তানদের নিয়ে চিন্তা। কর্মস্থানে নিজেকে খুব অসহায় মনে হতে পারে। পরিবারের কারোর কাছ থেকে কিছু উপহার পেতে পারেন। আপনার থেকে ছোট কারোর সঙ্গে তর্ক বাধতে পারে। মনের মতো মানুষের দেখা পাবেন।

বৃশ্চিক রাশি (অক্টোবর ২১ থেকে নভেম্বর ২০ অথবা কার্তিক ৬ থেকে অগ্রহায়ন ৬):

কর্ম স্থানে কোনও ক্ষোভ বাড়তে পারে। আর্থিক টানাপড়েনের জন্য সংসারে অশান্তি হতে পারে। মা-বাবার সঙ্গে সুসম্পর্ক থাকবে। আজ কষ্টকর কোনও কাজ আপনার কপালে জুটতে পারে। বাক সংযমী হতে পারলে সংসারে শান্তি থাকবে। সন্তানের চঞ্চলতা বৃদ্ধি। একাধিক আয়ের পথ দেখা যাচ্ছে। বাড়ি কাছে কোনও ভ্রমণ হতে পারে।

ধনু রাশি (নভেম্বর ২১ থেকে ডিসেম্বর ২০ অথবা অগ্রহায়ণ ৭ থেকে পৌষ ৬):

আজ সারা দিন ব্যবসায়িক উদ্বেগ খুব বেশি থাকবে এবং তাতে সফল হতে পারবেন না। নিজের অভিজ্ঞতার প্রকাশ আজ বেশি না দেখানোই মঙ্গলজনক।পড়াশোনার দিক থেকে দিনটি উপযুক্ত। নিজের কৌশলে ব্যবসায় অগ্রগতির আভাস। আজ কোনও কাজই ভাল লাগবে না। পুরনো পাওনা পেতে বেগ পেতে হবে। ব্যবসার দিকে কোনও ক্ষোভ বাড়তে পারে।

মকর রাশি (ডিসেম্বর ২১ থেকে জানুয়ারি ২০ অথবা পৌষ ৭ থেকে মাঘ ৭):

আপনার প্রতিভার জন্য আপনি জনপ্রিয়তা লাভ করতে পারেন। বন্ধুকে অতিরিক্ত বিশ্বাস করায় ব্যবসার দিকে ক্ষতি। কোনও ছোট্ট অশান্তি আদালত পর্যন্ত গড়াতে পারে। চলাফেরায় বাড়তি সতর্কতা। আজ কোনও দুর্ঘটনার সাক্ষ্য আপনাকে দিতে হতে পারে। কোনও প্রভাবশালী কারোর কাছ থেকে উপকার পেতে পারেন। অতি ক্রোধ মর্যাদহানির কারণ হতে পারে।

কুম্ভ রাশি (জানুয়ারি ২১ থেকে ফেব্রুয়ারি ২০ অথবা মাঘ ৮ থেকে ফাল্গুন ৮):

আজ সারাদিন ব্যয়ের পরিমাণ বেশি থাকবে। শত্রুরা চক্রান্তে জিততে পারবে না। সন্তানের ভবিষ্যৎ নিয়ে উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে আলোচনা। আজ কর্মচারীর জন্য ব্যবসা বাড়ানোর সুযোগ আসতে পারে। অতিরিক্ত হঠকারিতার জন্য শরীরে কোথাও আঘাত লাগতে পারে।পারিবারিক সম্পত্তি নিয়ে অশান্তি সৃষ্টি হতে পারে। বাড়তি কোনও বাজে খরচ হতে পারে। মাথার যন্ত্রণা বাড়তে পারে।

মীন রাশি (ফেব্রুয়ারি ২১ থেকে মার্চ ২০ অথবা ফাল্গুন ৯ থেকে চৈত্র ৭):

ব্যবসায় লাভের আশা রাখলে উপদেষ্টাদের কথা মেনে চলতে হবে। আজ সারা দিন অন্য দিনের তুলনায় পরিশ্রম বেশি হতে পারে। যুক্তিপূর্ণ আলোচনায় সম্মান প্রাপ্তি। কর্মস্থানে আজ আপনাকে কারোর কাছে অপমানিত হওয়ার সম্ভাবনা। আজ কোনও আত্মীয়ের কাছ থেকে আপনি ভাল সাহায্য পাবেন। বেশি অর্থ অপচয়ের জন্য সংসারে বিবাদ। সন্তানদের সঙ্গে বিশেষ আলোচনা।

সান নিউজ/ বি.এম.

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা