আর্টস

সিংহের আনন্দের দিনে কন্যার ঝুঁকি

সান নিউজ ডেস্ক : আজকে আপনার দিনটি কেমন যাবে রাশিচক্রের মাধ্যমে জেনে নিন। মনে রাখবেন জ্যোতিষ যাই বলুক, আপনার ভাগ্যের নির্ধারক কিন্তু আপনি নিজেই!

মেষ : আজ কোনো কঠিন সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে পিছপা হবেন না। যেকোনো বুদ্ধিদীপ্ত কাজে হাত দিলে ফলাফল হবে দারুণ। গবেষণা কাজে নিয়োজিত ব্যক্তিবর্গের জন্য বিদেশ সফরের সুযোগের যোগ রয়েছে।

বৃষ : শত্রু থেকে সাবধান। নিজের কাজ গুছিয়ে রাখুন। কেউ আপনার পেছনে কলকাঠি নাড়তে পারে। ধর্মীয় কাজে মনোযোগ আপনার বিপদগ্রস্ততা দূরে সহায়তা করবে। নারী সহকর্মীর কাছ থেকে সাবধান থাকুন। আজ কোথাও দূরে ভ্রমণে না যাওয়াই শ্রেয়।

মিথুন : সড়কে কোনো সমস্যার সম্মুখীন হতে পারেন। বিপরীত লিঙ্গের আচরণে আপনি মুগ্ধ হবেন। আপনার অর্থসহ বিশেষ কিছু প্রাপ্তিযোগ শুভ। কর্মস্থলে সততা বজায় রাখুন। সবার সঙ্গে ভালো ব্যবহার করুন। উত্তেজনা পরিহার করুন। সাংস্কৃতিক কর্মকাণ্ডে এগিয়ে যাবেন।

কর্কট : ব্যবসা-বাণিজ্যে ভালোভাবে পরিচালনা করলে সফলতার যোগ রয়েছে। যেকোনো চুক্তিতে সাক্ষী রাখুন। কর্মস্থলে পদস্থ ও প্রভাবশালীদের আনুকূল্য নাও পেতে পারেন। সহকর্মীদের হিংসার বেড়াজালে কর্মস্থল দুর্বিষহ হতে পারে।

সিংহ : আজকের দিনটি বেশ চমৎকার কাটবে। বন্ধু বা পরিবার নিয়ে দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। কর্মস্থলে উন্নতির যোগ রয়েছে। শিক্ষার্থীদের জন্য আজকের দিন শুভ।

কন্যা : শেয়ার ব্যবসায় লোকসানের মুখ দেখবেন। প্রেমিকার উষ্ণ ভালোবাসা প্রেমকে রাঙিয়ে তুলবে। তবে সীমালঙ্ঘন ভোগান্তি ডেকে আনতে পারে। আর্থিক লেনদেনে সতর্ক থাকুন।

তুলা : মানসিক অস্থিরতা নিরসনে পদস্থ ও প্রভাবশালীদের সাহায্য পাওয়া সহজ হবে। পাওনাদারের টাকা পরিশোধের ব্যবস্থা নিন। সাবধানে পথ চলুন।

বৃশ্চিক : আজ নিজের ইচ্ছার বিরুদ্ধে দাফতরিক কোনো কাজ করা ঠিক হবে না। কর্মক্ষেত্রে প্রিয়জনের মন রক্ষা করে চলার চেষ্টা সমস্যার সমাধান আনতে পারে। দাফতরিক কাজে আজ উত্তেজনা পরিহার করে চলার চেষ্টা করুন।

ধনু : কারো ওপর নির্ভর করে কাজ সম্পাদনের চেষ্টা না করাই উত্তম হবে। ষড়যন্ত্রকারীদের অপচেষ্টা রুখে দিয়ে পরিকল্পিত কাজ সমাধানে সক্ষম হবেন। পরোপকারে ও সামাজিক কর্মকাণ্ডে যথেষ্ট অগ্রগতি হতে পারে।

মকর : ঈর্ষাকাতর কোনো বন্ধুর চক্রান্তে দাম্পত্যজীবনে সন্দেহের কালো ছায়া নেমে আসতে পারে। আজ যা-ই করুন না কেন আগে তা যাচাই করে নিতে হবে তা নাহলে আর্থিক ক্ষতির দিকটাই বেশি দেখা যায়।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা