আর্টস

সিংহের বিয়ের দিনে কন্যার হতাশা

সান নিউজ ডেস্ক : মানুষের প্রত্যাহিক জীবনে অনেক ঘটনাই ঘটে যা রাশিচক্রের মাধ্যমে ধারণা দিতে পারেন জ্যোতিষীরা। আপনার আজকের দিনটি কেমন যাবে রাশিচক্রের মাধ্যমে জেনে নিন। তবে মনে রাখবেন, জ্যোতিষ যাই বলুক, আপনার ভাগ্যের নির্ধারক কিন্তু আপনিই!

মেষ : সারাদিন আজ ফুরফুরে সময় কাটাবেন। সব কর্ম খুব বিচক্ষণভাবে করতে হবে। আধ্যাত্মিক আলোচনায় আপনার মন ভাল থাকবে। খেলাধুলার প্রতি দুর্বলতা বাড়তে পারে। মা-বাবার সম্পত্তির ভাগও পেতে পারেন আজ।

বৃষ : বাড়ির কারো সঙ্গে কঠোর ব্যবহার না করাই ভালো। সামান্য ভুল বোঝাবুঝি আজ মিটে যেতে পারে। বিদ্যুৎ সংক্রান্ত জিনিস থেকে একটু সাবধান। আজ খুব বুঝে না চললে অযথা অর্থ ব্যয় হতে পারে। হঠাৎ কোনো আইনি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন।

মিথুন : অতিরিক্ত দৌড়ঝাঁপেরফলে শারীরিক অসুস্থতা আসতে পারে। অসৎ কোনো লোকের জন্য আপনার বদনাম হতে পারে। শত্রু আপনাকে অপদস্থ করতে সক্ষম হতে পারে। আজ কারো সঙ্গে ব্যক্তিগত আলোচনা করতে গেলে অশান্তি হতে পারে। সেবামূলক কাজে মনে আনন্দ এবং ব্যবসায় উন্নতির যোগ রয়েছে।

কর্কট : ভালো চাকরি বা পদন্নোতির সুযোগ আসতে পারে। সামাজিক দিকে সুনাম বা প্রতিপত্তি বিস্তার হওয়ার যোগ আছে। হারানো কোনো জিনিস উদ্ধার হতে পারে। নৃত্যশিল্পীদের উন্নতির যোগ রয়েছে। আজ আপনার খুব কাছের কোনো বন্ধুর দ্বারা বিশেষভাবে উপকৃত হতে পারেন। আজ প্রেমে বিশ্বাস আসতে পারে।

সিংহ : আপনার মিষ্টি ব্যবহার সবাইকে আকর্ষিত করবে। অনেকদিনের ঝুলে থাকা বিয়ে আজ হঠাৎ করেই হতে পারে। কাউকে টাকা ধার দেবেন না। তর্ক-বিতর্ক বিশেষভাবে এড়িয়ে চলুন। গুরুজনদের কথায় বিশেষ মনোযোগ দেয়া প্রয়োজন।

কন্যা : সম্পত্তি নিয়ে সমস্যা মিটে গেলেও নতুন কোনো হতাশা গ্রাস করতে পারে। অপরের উপকার করতে গিয়ে বিপদ হতে পারে। মামলা-মোকদ্দমা হওয়ার যোগ। আজ কোনো লাগাম ছাড়া আশায় অর্থ ব্যয় হতে পারে।

তুলা : বন্ধুদের প্ররোচনায় সায় দিলে বিপদ আসতে পারে। দামি কোনো জিনিস প্রাপ্তি হতে পারে। আপনার ক্রোধপূর্ণ আচরণে পারিবারিক অশান্তি বাধতে পারে। আজ কোনো জ্ঞানী মানুষের সান্নিধ্যে আপনার জ্ঞানের পরিধি বাড়বে। শিক্ষায় বাধা আসতে পারে।

বৃশ্চিক : আজ আপনি সব কাজেই জয়লাভ করবেন। কোনো দুশ্চিন্তা আপনাকে নাজেহাল করতে পারে। প্রতিবেশীদের সঙ্গে ঝামেলার আশঙ্কা আছে। শেয়ারে বিনিয়োগ করবেন না। ঋণ হওয়ার সম্ভাবনা। আজ হঠাৎ আপনার কোনো স্বপ্ন পূর্ণ হতে পারে।

ধনু : বাড়তি উপার্জনের জন্য স্ত্রীর উদ্যোগ। সন্তানদের কোনো বিশেষ কাজে পয়সা খরচ। আপনার কোনো বিশেষ প্রচেষ্টায় কর্মক্ষেত্রে উন্নতি। আজ অপরের জন্য টাকা পয়সা খরচ হতে পারে। খুব নিকট কারো সঙ্গে মনোমালিন্য হতে পারে। পিত্ত জাতীয় কোনো সমস্যায় ভোগান্তিতে পড়তে পারেন।

মকর : চিকিৎসকদের জন্য সময়টা প্রতিকূল। আজ লটারির চেষ্টা করতে পারেন। আজ হঠাৎ কোনো কারণে মন উদাসীন হয়ে পড়বে। মাতৃকূল থেকে সম্পত্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। সন্তানদের পড়াশুনায় অমনোযোগ আপনাকে চিন্তায় ফেলতে পারে। আজ কারো সঙ্গে তর্কে যাবেন না।

কুম্ভ : আজ উপার্জনের দিকটা খুব ভালই থাকবে। সারাদিন নিজেকে নিঃসঙ্গ মনে হবে। প্রেমে আপনাকে কিছু সহ্য করতে হতে পারে। চিকিৎসার কাজে বিভ্রান্তি হতে পারে। শারীরিক সমস্যায় ভ্রমণ বাতিল হতে পারে। আপনার খুব প্রিয় বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। পাওনা আদায়ের সম্ভাবনা রয়েছে।

মীন : দাম্পত্য জীবন ভালো থাকার সময়। আজ ব্যবসার যোগ খুব ভাল দেখা যাচ্ছে। বন্ধুর সঙ্গে খুব চিন্তা করে মেলামেশা করবেন, আপনাকে বিপদে ফেলতে পারে। গবেষণার সঙ্গে যুক্ত ছাত্রদের খুব ভাল সময়। প্রতিকূল অবস্থা মানিয়ে চলুন।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা