২০ সেপ্টেম্বর রোববার, কেমন যাবে আপনার দিনটি!
আর্টস

২০ সেপ্টেম্বর রোববার, কেমন যাবে আপনার দিনটি!

সান নিউজ ডেস্ক:

২০ সেপ্টেম্বর ২০২০ রোববার বাংলা ৫ আশ্বিন ১৪২৭ ১২ রাশির জাতক জাতিকার দিন যেমন যাবে-

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল): সাংসারিক দায়দায়িত্ব পালনে জীবন সাথীর পরামর্শ নিতে পারেন। ব্যবসায়ীক কাজে প্রচুর ব্যস্ততায় সংসারের কথা ভুলে গেলে চলবে না। দিনের শেষে তো গৃহেই ফিরতে হবে, তাহলে গৃহ শান্তিই আগে খুঁজে দেখতে হবে। অর্থ রোজগারের অজুহাতে সংসারে সময় না দিলে একদিন হবেন উপেক্ষিত।

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে): সহকর্মীদের মন জয় করতে ব্যর্থ হলে কর্ম পরিবেশ হয়ে যাবে যন্ত্রণাদায়ক। নিজের মধ্যকার পাশবিক চিন্তাভাবনা দমন করতে পারলে সকলের কাছে হবেন সম্মানিত। কর্মস্থলে সকলের সাহায্য নিয়ে এগিয়ে যেতে হবে। অধীনস্থ কর্মচারী ও কাজের লোকদের সুখ দুঃখে পাশে দাড়াতে চেষ্টা করুন।

মিথুন রাশি (২১ মে-২০ জুন): সন্তানের একাকীত্বে তাকে সময় দেওয়া প্রয়োজন। কাজের ব্যস্ততায় তাদের প্রতি অবহেলা ঠিক নয়। সন্তান মানুষ না হলে তার দায় ভার আপনার ওপরই বর্তাবে। প্রেমের ক্ষেত্রে অগ্রগতি সকল দুশ্চিন্তা দূর করবে। আপনার লুকায়িত সৃজনশীল প্রতিভা বিকাশে কারো প্রশংসা আপনাকে অনুপ্রাণিত করবে।

কর্কট রাশি ( ২১ জুন-২০ জুলাই): আজ নিজেকে হারিয়ে খোঁজার দিন। কি ছিল আপনার স্বপ্ন কি করতে পেরেছেন তা নিয়ে হিসাব নিকাশ না করে বাস্তবতার সাথে চলতে হবে। ভাবাবেগের মূল্য নেই ধরণিতে। এখানে কর্মই এক মাত্র ধর্ম। পরিবার পরিজনের প্রতি অতিরিক্ত আশা আপনাকে দুঃখ দেবে। প্রত্যাশা পূরণে এগিয়ে যান।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট): সকল তথ্যই কিন্তু সঠিক নয়। নিজের মেধা বুদ্ধি দিয়ে সঠিক তথ্য যাচাই করে নিন। ছোট ভাই বোনের ছোট ছোট ভুলগুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে হবে। মিডিয়াতে কাজের সুযোগ পেতে পারেন। নিজস্ব চিন্তা ভাবনাকে গুরুত্ব দিতে শিখুন। বৈদেশিক যোগাযোগে আজ সফল হবেন।

কন্যা রাশি ( ২২ আগস্ট-২২ সেপ্টেম্বর): বকেয়া টাকা আদায়ের জন্য চেষ্টা অব্যাহত রাখুন। আজ হোটেল মোটেল ও রেস্তোরা ব্যবসায় বিনিয়োগের সুযোগ আসতে পারে। সঞ্চিত ধনের বৃদ্ধি আশা করা যায়। শ্যালক শ্যালিকার জন্য কিছু অর্থ ব্যয়ের যোগ। রসনা বিলাসের সুযোগ আসতে পারে।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর -২২ অক্টোবর): নিজের মধ্যকার জড়তা কাটিয়ে কাজে ঝাঁপিয়ে পড়–ন। সকল কাজেই আজ সফল হতে পারবেন। কর্মজীবনে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে। সাংসারিক ক্ষেত্রে জীবন সঙ্গীর সাথে মনমালিন্য দূর করার চেষ্টা করুন। ব্যবসায়ীক ক্ষেত্রে অগ্রগতি আশা করা যাচ্ছে।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর): বৈদেশিক কাজ কর্মে যত বাধাই আসুক। আপনার দৃঢ়চেতা মনোভাবের সামনে সকল প্রতিবন্ধকতা দূর হয়ে যাবে। পারিবারিক কারণে দূরে যেতে হতে পারে। বিদেশ যাত্রার প্রচেষ্টায় দিনের শেষে সফল হবেন। আইনগত কোনো রায় আপনার পক্ষে আসাতে সম্মান ফিরে পাবেন।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর): জীবনে বন্ধু বান্ধবের প্রয়োজন রয়েছে। তবে সে ক্ষেত্রে সঠিক বন্ধু নির্বাচনে ব্যর্থ হলে বন্ধু হয়ে যায় শত্রু। বন্ধুর সাথে আর্থিক লেনদেন বা কোনো ব্যবসা বাণিজ্য করা ঠিক নয়। বড় ভাই বোনের সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করুন। ব্যবসা ও চাকরিতে আয় রোজগার বৃদ্ধির চেষ্টা সফল হবে।
মকর রাশি ( ২১ ডিসেম্বর-২০ জানুয়ারি): কর্মস্থলে আজ আপনার সম্মান বৃদ্ধি পাবে। পদস্থ কর্মকর্তাকে ম্যানেজ করতে পারলে কোনো বিশেষ সুবিধা নিতে পারবেন। পিতার শারীরিক অবস্থার উন্নতি আশা করা যায়। রাজনীতিতে সফল হতে হলে প্রভাবশালী নেতাকে তোয়াজ করতে শিখুন। কর্ম পরিবর্তন যোগ প্রবল।

কুম্ভ রাশি ( ২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): রহস্যময় কাজের দ্বারা ভাগ্য উন্নতির সুযোগ রয়েছে। বিদেশ যাত্রার ক্ষেত্রে ভিসা সংক্রান্ত জটিলতা কেটে যাবে। শিক্ষা ও গবেষণা সংক্রান্ত কাজে আজ সরকারী সুযোগ পাওয়ার আশা আছে। অতীন্দ্রিয় কোনো বিষয়ের প্রতি আগ্রহ দেখা দেবে। ধর্মীয় বিষয়ে পড়াশোনা করতে পারেন।

মীন রাশি ( ১৯ ফেব্রুয়ারি- ২০ মার্চ): আজ ঝুঁকিপূর্ণ বিনিয়োগে কিছু লাভের আশা করতে পারেন। পাওনাদারের সাথে কোনো প্রকার সমঝোতা হবে। আইনগত জটিলতার কারণে অর্থ ক্ষয়ের আশঙ্কা প্রবল। ব্যবসায়ীক পাওনাদারের টাকা পরিশোধে ব্যর্থ হওয়াতে কিছু অশোভনীয় বাক্য শ্রবণ করতে হবে।

সান নিউজ/আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা