১৭ সেপ্টেম্বর শুক্রবার, কেমন যাবে আপনার দিনটি!
আর্টস

১৭ সেপ্টেম্বর শুক্রবার, কেমন যাবে আপনার দিনটি!

সান নিউজ ডেস্ক:

আজ আপনার জন্মদিন হলে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কন্যা রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা : ৮। আপনার ওপর প্রভাবকারী গ্রহ : বুধ ও শনি। আপনার শুভ সংখ্যা : ৫ ও ৮। শুভ বার : বুধ ও শনি। শুভ রত্ন : নীলা ও পান্না।

মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)

শিল্প-সংস্কৃতির প্রতি আগ্রহবোধ করতে পারেন। সন্তানের প্রতি খেয়াল রাখুন। নিজের মনোভাব স্পষ্টভাবে প্রকাশ করুন। বিদ্যার্থীরা পড়াশোনায় মন বসাতে চেষ্টা করুন। বিনোদন শুভ।

বৃষ (২১ এপ্রিল-২০ মে)

আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। প্রয়োজনে তাদের সহযোগিতা পেতে পারেন। মায়ের শরীর-স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখুন। পথচলাচলে সতর্কতা অবলম্বন করুন। উত্তেজনা পরিহার করুন।

মিথুন (২১ মে-২০ জুন)

সংগীতশিল্পীদের জন্য দিনটি মিশ্র সম্ভাবনাময়। গলায় কোনো সমস্যা অনুভব করতে পারেন। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে পারেন। প্রবাসী আপনজনের সঙ্গে যোগাযোগ হতে পারে। ছোট ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন।

কর্কট (২১ জুন-২০ জুলাই)

পুরোনো কোনো আত্মীয়ের সঙ্গে দেখা হতে পারে। মূল্যবোধ বজায় রাখুন। প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষার চেষ্টা করুন। মাথাব্যথায় ভুগতে পারেন। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন।

সিংহ (২১ জুলাই-২১ আগস্ট)

নিজেকে যথাযথভাবে প্রকাশ করার চেষ্টা করুন। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন। শরীর ভালো থাকতে পারে। আপনজনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। বিবাদ এড়িয়ে চলুন।

কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

দিনটি মিশ্র সম্ভাবনাময়। গোপন শত্রুরা ক্ষতির চেষ্টা করতে পারে। গোপন শত্রু থেকে সতর্ক থাকুন। ব্যয় কমানোর চেষ্টা করুন। ভ্রমণের সুযোগ পেতে পারেন।

তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

ভবিষ্যতের জন্য কোনো পরিকল্পনা হাতে নিতে পারেন। পেশাগত যোগাযোগ চালিয়ে যান। জ্যেষ্ঠ ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। প্রয়োজনে তাদের সহযোগিতা গ্রহণ করুন। ট্রেড ইউনিয়ন কর্মীদের সাংগঠনিক কাজে ব্যস্ততা বাড়তে পারে।

বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

অসুস্থ পিতার শারীরিক অবস্থার দিকে খেয়াল রাখুন। প্রয়োজনে পিতার চিকিৎসার ব্যবস্থা করুন। সামাজিক ক্ষেত্রে কোনো কাজে অংশ নিতে পারেন। সেক্ষেত্রে সাফল্য পেতেও পারেন। কর্মপরিবেশ অনুকূল থাকতে পারে।

ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

সামাজিক যোগাযোগ চালিয়ে যান। ভাগ্যোন্নয়নের প্রচেষ্টা জোরদার করুন। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। জীবনকে অর্থবহ করার চেষ্টা করুন। তীর্থযাত্রায় যেতে পারেন।

মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

সময় খুব একটা অনুকূল না-ও থাকতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে না। বিক্রয়-বাণিজ্যে লোকসান হতে পারে। শারীরিক অসুস্থতাকে অবহেলা করা ঠিক হবে না। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী যথাযথ চিকিৎসা গ্রহণ করুন।

কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

অপরের প্রতি সদাচরণ করুন। ঘনিষ্ঠ কারো সহযোগিতা পেতে পারেন। জ্ঞাতিশত্রুরা ক্ষতির চেষ্টা করতে পারে। জ্ঞাতিশত্রু থেকে সতর্ক থাকুন। বিবাদ এড়িয়ে চলুন।

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

কর্মপরিবেশ অনুকূল না-ও থাকতে পারে। কর্মস্থলে যাবতীয় ঝামেলা এড়িয়ে চলুন। শত্রুরা মাথাচাড়া দিয়ে উঠতে পারে। শত্রুদের দুর্বল ভাবা ঠিক হবে না। নিজের সীমাবদ্ধতা সম্পর্কে সতর্ক থাকুন।

সান নিউজ/আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা