নারী

ভার্মি কম্পোস্ট খামার পরিদর্শনে ৪০ নারী উদ্যোক্তা

বিভাষ দত্ত, ফরিদপুর: মানসম্মত ভার্মি কম্পোস্ট সার উৎপাদন করে সারা দেশে সাড়া ফেলে দিয়েছেন ফরিদপুরের উদ্যোক্তা তানিয়া পারভীন। স্থানীয় কৃষকদের চাহিদা পুরন করে, তানিয়োর সার দেশের বিভিন্ন জেলার কৃষকদের চাহিদা পুরন করছে। তানিয়ার সাফল্য দেখে প্রতিদিনই তার খামার পরিদর্শনে আসছেন দেশের বিভিন্ন জেলার নারী উদ্যোক্তারা।

মঙ্গলবার (১১ জানুয়ারি) সকালে শহরের দক্ষিণ শোভারামপুর তানিয়ার ভার্মি কম্পোস্ট সারের খামার পরিদর্শনে আসেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সমন্বিত পানি সম্পদ পরিকল্পনা ও ব্যবস্থাপনা প্রকল্প ২য় পর্যায়ের নড়াইল ও মাগুরা জেলার ৪০জন পানি ব্যবস্থাপনা দলের নারী সদস্য।

খামার পরিদর্শন শেষে তানিয়া পারভীনের খামার প্রাঙ্গণে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকে বক্তব্য রাখেন, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সমন্বিত পানি সম্পদ পরিকল্পনা ও ব্যবস্থাপনা প্রকল্প ২য় পর্যায়ের প্রশিক্ষণ পরামর্শক মোশাররফ হোসেন, জীবন ও জীবিকায়ন প্রকল্পের পরামর্শক কৃষিবিদ মো. দিদারুল আলম, উদ্যোক্তা তানিয়া পারভীন।

উঠান বৈঠকে উপস্থিত নারী উদ্যোক্তাদের ভার্মি কম্পোস্ট সার উৎপাদনের বিষয়ে পরামর্শ ও হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করেন তানিয়া পারভীন।

কৃষিবিদ মো. দিদারুল আলম বলেন, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সমন্বিত পানি সম্পদ পরিকল্পনা ও ব্যবস্থাপনা প্রকল্প ২য় পর্যায়ের নড়াইল ও মাগুরা জেলার ৪০জন পানি ব্যবস্থাপনা দলের নারী সদস্য নিয়ে তানিয়া পারভীনের খামারে এসেছি জৈব সার উৎপাদন বিষয়ে উদ্বুদ্ধকরণের জন্য। আমাদের নারী সদস্যরা তানিয়ার খামার দেখে উদ্বুদ্ধ হয়ে তারাও খামার গড়ে তুলতে পারবে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা