ছবি: সংগৃহীত
বাণিজ্য

শেয়ারট্রিপ নিয়ে এলো ‘সিট সিলেকশন’ ফিচার!

নিজস্ব প্রতিবেদক: দেশের সকল ভ্রমণপ্রেমীদের অভিজ্ঞতা আরও আরামদায়ক ও স্বাচ্ছন্দ্যময় করে তুলতে প্রথমবারের মত ‘সিট সিলেকশন’ ফিচার নিয়ে এসেছে দেশের শীর্ষস্থানীয় ট্রাভেল-টেক প্ল্যাটফর্ম শেয়ারট্রিপ।

আরও পড়ুন: সোনার দামে রেকর্ড

ফলে শেয়ারট্রিপ অ্যাপের মাধ্যমে ভ্রমণকারীরা নিজেদের পছন্দ ও সুবিধা অনুযায়ী বিমানের আসন বেছে নিতে পারবেন। তাই আইল সিট হোক বা উইন্ডো সিট, এখন থেকে বিমান ভ্রমণ হবে আরও আরামদায়ক ও উপভোগ্য।

ঘন ঘন ভ্রমণ করলে অধিকাংশ সময়ই বিমানের আসন নির্বাচনের (সিট সিলেকশন) ক্ষেত্রে আর্লি অ্যাক্সেসের সুবিধা উপভোগ করা যায়। এক্ষেত্রে অন্যান্য যাত্রীদের আগেই পছন্দের আসনগুলো নিজেদের জন্য সুরক্ষিত করে রাখা সম্ভব।

আগে থেকেই নিজের পছন্দের আসন সিলেক্ট করে রাখতে পারলে বিমানে ভ্রমণের অভিজ্ঞতা বেড়ে যেতে পারে বহুগুণে- তা হোক এক্সট্রা লেগরুম সিট, বাল্কহেড সিট বা বিমানের সামনের দিকের সিট।

আরও পড়ুন: বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

এমন চমৎকার ভ্রমণ নিশ্চিত করতেই একটি ট্রাভেল-টেক প্ল্যাটফর্ম হিসেবে প্রথমবারের মতো শেয়ারট্রিপ নিয়ে এসেছে এই ফিচার।

এই নতুন ফিচারটি উপভোগ করতে প্রথমেই শেয়ারট্রিপ অ্যাপ বা ওয়েব প্ল্যাটফর্মে ঢুকে ‘মাই বুকিং’-এ ক্লিক করে রিভিউ ও পেমেন্ট পদ্ধতিগুলো সম্পন্ন করতে হবে।

এরপর ‘সিট ডিটেইলস’ -এ গিয়ে ‘স্টার্ট সিলেক্টিং সিটস’-এ ক্লিক করে উপলব্ধ সিটগুলোর মধ্যে থেকে নিজের পছন্দের সিটে ক্লিক করলেই আপনার পছন্দের জায়গাটি সুরক্ষিত বা বুক হয়ে যাবে।

আরও পড়ুন: আবারও বাড়ল তেলের দাম

বর্তমানে ইউজাররা শেয়ারট্রিপ ওয়েবসাইটে ও বিশেষ করে সিঙ্গাপুর এয়ারলাইন্সের জন্য এ সিট সিলেকশন ফিচারটি উপভোগ করতে পারবেন।

আগে থেকেই নিজের পছন্দের সিট বেছে নিতে পারলে বিমানে ভ্রমণের অভিজ্ঞতা কয়েকগুণ বাড়িয়ে তোলা যায়, বলেন নাফিজ চৌধুরী, সিনিয়র ম্যানেজার, প্রোডাক্ট, ক্যাম্পেইন অ্যান্ড পার্টনারশিপ, মার্কেটিং।

তিনি আরও বলেন, এই সময়টা নিজের পছন্দের জায়গায় কাটাতে পারলে একটি মানসিক প্রশান্তি কাজ করে, ফলে ভ্রমণ অভিজ্ঞতা আরও আরামদায়ক হয়ে ওঠে।

আরও পড়ুন: বাণিজ্য মেলার পর্দা উঠবে ২১ জানুয়ারি

গ্রাহকদের সুবিধাকে অগ্রাধিকার দিয়ে কাজ করা একটি প্ল্যাটফর্ম হিসেবে শেয়ারট্রিপে এমন একটি ফিচার যোগ করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। এই অনন্য ফিচারের মাধ্যমে আমাদের ব্যবহারকারীরা আরও উন্নত ও আরামদায়ক ভ্রমণ অভিজ্ঞতা উপভোগ করবেন বলে আমরা আশাবাদী।

এ নতুন ফিচারটি ব্যবহারের ক্ষেত্রে অতিরিক্ত চার্জ প্রযোজ্য হতে পারে। বিস্তারিত জানতে ডাউনলোড করুন শেয়ারট্রিপ অ্যাপ, বা ভিজিট করুন শেয়ারট্রিপ ওয়েবসাইট।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দীঘিনালায় ২০০পিস ইয়াবাসহ আটক ৩

খাগড়াছড়ির দীঘিনালায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক ক...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে ৩২ অবৈধ স্হাপনা উচ্ছেদ

মুন্সীগঞ্জের লঞ্চঘাট এলাকায় গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে...

ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা

রাজধানী ও এর পার্শ্ববর্তী এলাকায় আজকের দুপুরের মধ্যে হালকা অথবা বজ্রসহ বৃষ্টি...

রংপুরে তালাবদ্ধ বাড়ি থেকে চারজনের গলিত লাশ উদ্ধার

রংপুরে একটি বাইরে থেকে তালা দেওয়া দোতলা বাড়ি থেকে এক অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষ...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন

লক্ষ্মীপুরে ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের ৪৮ গ্রাহকের প্রায় সোয়া কোট...

পিরোজপুরে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত

পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার জেলা...

নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ 

নোয়াখালীর হাতিয়ায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ফার্মেসি দোকানে ডেকে নিয়ে ধর্ষণের...

শিবচর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার আটক

মাদারীপুরের শিবচর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা