ফাইল ছবি
বাণিজ্য

ইসলামী ব্যাংক থেকে সরলো ৩ প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিনিধি: বেসরকারি খাতের সবচেয়ে বড় ব্যাংক ইসলামী ব্যাংকের শেয়ার বিক্রি করে দিয়েছে তিন করপোরেট পরিচালক আরমাডা স্পিনিং মিলস লিমিটেড, কিংসওয়ে এন্ডেভরস লিমিটেড এবং ইউনিগ্লোব বিজনেস রিসোর্সেস লিমিটেড।

আরও পড়ুন: ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান ডা: তানভীর

একইসাথে এ তিন প্রতিষ্ঠান ব্যাংটির পর্ষদের মনোনীত পরিচালকদেরও প্রত্যাহার করে নিয়েছে।

এর আগে রাষ্ট্রায়ত্ত ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) তার পুরো ৩ কোটি ৩৪ লাখ ৬৮ হাজার ৯৫৬টি শেয়ার বিক্রি করে দেয়।

জুন মাসের প্রতিবেদন অনুযায়ী, ইসলামি ব্যাংকের পর্ষদের সম্মিলিত শেয়ার ধারণ ৫৫.০৬ শতাংশ থেকে কমে ৪১.৯০ শতাংশে নেমে এসেছে।

আরও পড়ুন: ইসলামী ব্যাংকের ওরিয়েন্টেশন প্রোগ্রাম সম্পন্ন

অন্যদিকে, জুন মাসে জেএমসি বিল্ডার্স লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান ইসলামী ব্যাংকের ২ দশমিক শূন্য এক শতাংশ শেয়ার কিনে। কোম্পানিটির মনোনীত হয়ে এস আলম গ্রুপের চেয়ারম্যান সায়ফুল আলম মাসুদের ছেলে আহসানুল আলম ব্যাংকটির পরিচালক নিয়োগ পান। এবং তিনিই এখন এ ব্যাংকটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা