ফাইল ছবি
বাণিজ্য

রাজধানীর ১৬ স্থানে অস্থায়ী পশুর হাট

নিজস্ব প্রতিনিধি: আসন্ন ঈদ-উল-আজহা উপলক্ষে রাজধানীর বিভিন্ন এলাকায় ১৬টি অস্থায়ী পশুর হাট বসানোর প্রস্তুতি নিচ্ছে দুই সিটি করপোরেশন। দুই সিটিতেই আটটি করে হাট বসবে। এছাড়া ডিএনসিসির গাবতলী ও ডিএসসিসির সারুলিয়া স্থায়ী পশুর হাটেও পশু বিক্রি করা হবে।

আরও পড়ুন: দেশের কল্যাণে কাজ করার আহ্বান

ইতোমধ্যে, ওই ১৬টি অস্থায়ী পশুর হাট ইজারা দিতে দরপত্র আহ্বান করা হয়েছে বলে জানান ডিএসসিসি ও ডিএনসিসির সংশ্লিষ্টরা। চলতি মাসের মাঝামাঝি সময়ে ইজারা চূড়ান্ত হতে পারে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাভূক্ত ভাটারা (সাঈদ নগর) সংলগ্ন খালি জায়গা, উত্তরা দিয়াবাড়ি ১৬ ও১৮ নম্বর সেক্টর সংলগ্ন বউ বাজার এলাকা, বাড্ডা ইস্টার্ন হাউজিং আফতাব নগর ব্লক বি থেকে এইচ পর্যন্ত খালি জায়গা, মিরপুর সেকশন-৬ এর ইস্টার্ন হাউজিং এলাকা, মোহাম্মদপুরের বছিলা, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের খেলার মাঠ, কাওলা শিয়ালডাঙ্কা সংলগ্ন খালি জায়গা এবং ৪৪ নম্বর ওয়ার্ডের কাচকুড়া বেপারীপাড়ার রহমান নগর আবাসিক প্রকল্প এলাকায় পশুর হাটের জন্য স্থান নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন: শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

অপরদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাভূক্ত ইনস্টিটিউট অব লেদার টেকনোলজি কলেজ সংলগ্ন উন্মুক্ত এলাকা, পোস্তগোলা শশ্মানঘাট সংলগ্ন আশপাশের খালি জায়গা, মেরাদিয়া বাজার সংলগ্ন খালি জায়গা, লিটল ফ্রেন্ডস ক্লাব সংলগ্ন খালি জায়গা ও কমলাপুর স্টেডিয়াম সংলগ্ন খালি জায়গা, যাত্রাবাড়ীর দনিয়া কলেজ সংলগ্ন খালি জায়গা, ধোলাইখাল ট্রাকস্ট্যান্ড সংলগ্ন খালি জায়গা এবং লালবাগের রহমতগঞ্জ ক্লাব সংলগ্ন খালি জায়গায় অস্থায়ী পশুর হাট বসবে।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা